হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে এখন অক্সিজেন সিলিন্ডার কেনার হিড়িক পড়ে গেছে, ডাক্তারের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহারের ঝুঁকি কোথায়?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২০ ৮:৪০ পূর্বাহ্ণ

BD-Oxcizen-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে এখন অক্সিজেন সিলিন্ডার কেনার হিড়িক পড়ে গেছে, করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার এবং সংক্রমণ বাড়তে থাকার পর দেখা যাচ্ছে বাংলাদেশে কোভিড-১৯ এর চিকিৎসায় দরকারি সামগ্রী যেমন অক্সি-মিটার, পোর্টেবল অক্সিজেন ক্যান, পোর্টেবল ভেন্টিলেটর, ফেস-শিল্ড এমনকী অক্সিজেন সিলিন্ডারের বিক্রিও ব্যাপকভাবে বেড়ে গেছে। দেখা যাচ্ছে কোভিড-১৯ না হলেও অনেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার কিনে বাড়িতে রেখে দিচ্ছেন। বৃহস্পতিবার বাংলাদেশের অন্যতম প্রধান অক্সিজেন প্রস্তুতকারী আন্তর্জাতিক কোম্পানি লিন্ডে-র বিক্রয় কেন্দ্রে খবর নিয়ে জেনেছে যে, অক্সিজেনের চাহিদা এতটাই বেড়েছে যে সরবরাহ কুলিয়ে উঠতে পারছেন না তারা।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন নিজেই বাজার থেকে অক্সিজেন সিলিন্ডার কিনে এনে কোন স্বাস্থ্য কর্মীর তত্ত্বাবধান ছাড়া সেই অক্সিজেন ব্যবহারের নানা ঝুঁকির দিক রয়েছে, যেগুলো মানুষের জানা প্রয়োজন। লন্ডনে করোনাভাইরাসে রোগীদের চিকিৎসা করছেন ডাক্তার আবদুল্লাহ জাকারিয়া। ডাক্তার জাকারিয়া বলছেন বাসায় বসে অক্সিজেন চিকিৎসা নেবার ক্ষেত্রে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ:

১. ডাক্তার রোগীকে দেখার পর নির্ধারণ করেছেন যে, ঠিক কতটুকু পরিমাণ অক্সিজেন তার চিকিৎসার জন্য প্রয়োজন, এবং

২. অক্সিজেন বাড়িতে রাখার জন্য রোগী সঠিক এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন।

সংক্রমণ ছড়ানোয় এবং বেসরকারি হাসপাতালগুলোয় চিকিৎসা না পেয়ে উদ্বিগ্ন অনেক মানুষ বাসায় অক্সিজেন কেনাই ভাল মনে করছেন ডা. জাকারিয়া বলছেন কেউ যদি নিজে বাজার থেকে অক্সিজেন কিনে ব্যবহার করতে শুরু করেন তাহলে সেক্ষেত্রে বিপত্তি ঘটতে পারে যদি জানা না থাকে ঠিক কতটুকু অক্সিজেন আপনি নেবেন। কারণ বেশি অক্সিজেন নিলে তা শরীরে অক্সিজেনের বিষক্রিয়া ঘটাতে পারে।

দ্বিতীয়ত অক্সিজেন সিলিন্ডার যদি এমন জায়গায় রাখা হয়, যেখানে আগুনের স্ফুলিঙ্গ এসে পড়তে পারে, সেটা গুরুতর অগ্নিকাণ্ড ঘটাতে পারে। কারণ সিলিন্ডারের বিশুদ্ধ অক্সিজেন অত্যন্ত দাহ্য একটা পদার্থ। কাজেই সিলিন্ডার খুবই নিরাপদে মজুত রাখার ব্যবস্থা করতে হবে। আমরা জানি অক্সিজেন নিজে নিজে জ্বলে না, কিন্তু জ্বলতে সাহায্য করে। অক্সিজেন না থাকলে আগুন নিভে যায়। কিন্তু ধরুন কাছে আগুনের স্ফুলিঙ্গ আছে, কেউ ধুমপান করছেন বা গ্যাসের চুলো ব্যবহার করছেন বা দাহ্য কোন কিছু কোন কারণে আশেপাশে রয়েছে, তাহলে সেটা বিপদ ডেকে আনতে পারে।

অক্সিজেন সিলিন্ডারের মুখ যদি শক্ত করে বন্ধ থাকে, তাহলে কাগজে কলমে বিপদের ঝুঁকি থাকে না, তিনি বলছেন, “কিন্তু অনেক সময় হয় কি, দেখা যায় কোন না কোন ভাবে সেখান থেকে লিক হচ্ছে, কোন কারণে হয়ত পাইপটা খোলা আছে বা ব্যবহার করে আপনি রেখে দিয়েছেন- বন্ধ করতে ভুলে গেছেন। অক্সিজেনের কোন গন্ধ নাই, রং নাই, যদি লিকও করে, বোঝার কোন উপায় নাই। তিনি সতর্ক করে দিয়ে বলেন সে কারণে অক্সিজেন সিলিন্ডার থেকে বড়ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে।

মানুষের শরীরের জন্য ক্ষতি ডা. জাকারিয়া বলছেন কোন স্বাস্থ্য কর্মী বা চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া অক্সিজেন নেবার ব্যাপারে দুটো ক্ষতির কথা মাথায় রাখা দরকার। বাতাসে যে প্রায় ২১শতাংশ অক্সিজেন থাকে তা আমাদের শরীরের জন্য দরকার। প্রথমত এই প্রয়োজনীয় অক্সিজেন আমরা নি:শ্বাসের সঙ্গে নিচ্ছি। তার অতিরিক্ত অক্সিজেন যদি আমরা দিই যেটার প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের যে বিষক্রিয়া হতে পারে, তাতে সিজার বা খিঁচুনি হতে পারে, চোখে জ্বালা হতে পারে, ভিস্যুয়াল ফিল্ড লস হতে পারে অর্থাৎ চোখে না দেখতে পারেন, কাশি হতে পারে, ব্যথা হতে পারে, এমনকী শ্বাসপ্রশ্বাসের ক্ষতি হতে পারে, পেশী জার্কি হতে পারে (পেশীর স্পন্দন অস্বাভাবিক হতে পারে) এরকম অনেক উপসর্গ দেখা দিতে পারে।

রক্তে অক্সিজেনের মাত্রা মাপার জন্য পালস অক্সিমিটার ভাল যন্ত্র ডাক্তার জাকারিয়া বলছেন এসব উপসর্গ দেখা দিতে পারে যদি প্রয়োজনের অতিরিক্ত অক্সিজেন মানুষের শরীরে ঢোকে- অর্থাৎ আপনার অক্সিজেনের প্রয়োজন নেই অথচ আপনি অক্সিজেন ব্যবহার করছেন । এছাড়াও যাদের ইতোমধ্যেই শ্বাসতন্ত্রের অন্য কোন রোগ রয়েছে যেমন সিওপিডি (ফুসফুসের রোগ যেখানে শ্বাস নিতে অসুবিধা হয়) বা ব্রঙ্কাইটিস তাদের শরীরে অক্সিজেনের মাত্রা এমনিতেই কম থাকে।

ডা. জাকারিয়া বলছেন এসব রোগী যদি বাইরে থেকে বাড়তি অক্সিজেন নেন, তাহলে তাদের ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা অনেকসময় ব্যাহত হতে পারে। “বাইরে থেকে অতিরিক্ত অক্সিজেন নেবার সীমিত ক্ষমতার কারণে তাদের ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তিনি বলছেন এসব রোগীদের অবশ্যই অক্সিজেন ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। কারণ যথাযথ চিকিৎসা পরামর্শ ছাড়া এসব রোগী বাড়তি অক্সিজেন নিলে তাদের শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।

অক্সিজেনের ফ্লো-রেট অর্থাৎ কী পরিমাণ অক্সিজেন প্রবাহ রোগীকে দেয়া হবে- দুই লিটার প্রতি মিনিটে, না কি পাঁচ বা দশ লিটার মিনিট প্রতি এই জ্ঞানটা তো সাধারণ মানুষের ভেতরে নাই। তাই যাদের ইতোমধ্যেই ফুসফুসের রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এটা চরম ঝুঁকির হতে পারে। ডাক্তার জাকারিয়া বলছেন কেউ যদি করোনা মহামারির সময় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার না করে বিকল্প কোন ব্যবস্থার কথা চিন্তা করতে চান তাহলে পালস অক্সিমিটারের ব্যবহার কাজে লাগতে পারে।

ছোট্ট এই যন্ত্রটি আঙুলে লাগিয়ে রাখলে সেটি আপনার অক্সিজেনের মাত্রা বলে দেবে। শরীরের ভেতর, রক্তের ভেতর কতটুকু অক্সিজেন রয়েছে সেটা পালস অক্সিমিটারের মাধ্যমে জানা যাবে। যেমন থার্মোমিটার দিয়ে জ্বর মাপে তেমনই এই যন্ত্র দিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা নিরূপণ করা সম্ভব। তিনি বলছেন একজন সুস্থ মানুষের ক্ষেত্রে রক্তে অক্সিজেনের পরিমাণ ৯৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকে তাহলে ধরে নেয়া যায় তার রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক রয়েছে।

করোনাভাইরাস রোগীরা বাসায় থেকে চিকিৎসা নিয়ে ভাল হয়ে যেতে পারে । যেভাবে জ্বর মাপা হয় সেভাবে যদি তাদের অক্সিজেনের মাত্রার দিকে নজর রাখা যায়, তাহলে সেটা রোগীর জন্য কাজে লাগতে পারে। করোনাভাইরাস শরীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিতে পারে। অক্সিজেন মাপার ব্যবস্থা থাকলে, যদি অক্সিজেন খুব কমে গেছে দেখা যায়, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোন মাত্রায় তাকে অক্সিজেন দেয়া উচিত, পরামর্শ নিয়ে সেটা দেয়াই সবথেকে নিরাপদ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 11 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 16 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 16 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 17 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 18 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 18 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 18 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক