admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০১৯ ২:৪৯ অপরাহ্ণ
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মৌলভীবাজারে যোগদান করছেন বেগম তানিয়া সুলতানা । সোমবার সকালে তিনি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
যোগদান উপলক্ষে ফুলের তুরা দিয়ে বরণ করে নেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব),মোহাম্মদ রোকন উদ্দিন, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুনুর রশিদসহ অন্যান কর্মকর্তারা।
২৮তম বিসিএস থেকে আসা তানিয়া সুলতানার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মোঃ মাহবুবুল আলম এডিশনাল পদ মর্যাদার একজন পুলিশ অফিসার।
উল্লেখ্য, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানিয়া সুলতানাকে নির্বাহী কর্মকর্তা থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||