admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ
মো. সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আন্তর্জাতিক খ্যাত ও বৃত্তর আম বাজার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারে আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কানসাট গোপাল নগর মোড়ে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল স্বাস্থ্যবিধি মেনে আম বাজারে আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করেন।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমিতিলি, কানসাটহাট- বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, চাঁপাই নবাবগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংলরী কাভার্ড ভ্যান ইউনিয়নের সহযোগিতায় আম বাজারে আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধনী সভায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলামার্কেটিংঅফিসার নুরল ইসলাম, শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ এস.এম আমিনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপ জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, কানসাট ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম, কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমবায়সমিতির সভাপতি কাজী এমদাদুল হক।

কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটিলি ও অনলাইন ম্যাংগো ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর আহ্বায়ক মোইস মাইল খান শামীম, কানসাট ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ।
এর আগে করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে এবং স্বাস্থ্যবিধি মেনে আম পাড়ার জন্য আম চাষী ও শ্রমিকদের মাঝে পিপিই, মাস্ক ও গ্লোবস বিতরণ করা হয়। শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, গাছ থেকে আম পেড়ে এবং আম আড়তে গিয়ে আম ক্রয় বিক্রয়ের উদ্বোধনকরেন।