হোম
আইন-বিচার

বাংলাদেশে বাস ভাড়া ৮০ শতাংশ নয়, সড়কমন্ত্রী ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করেছেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জুন, ২০২০ ৮:৫০ পূর্বাহ্ণ

BD-Bus-fare 80%.mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে সড়ক পরিবহন মালিকরা সমালোচনার মুখে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ নয়, ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রণালয়। দুপুরে বাস ভাড়া নিয়ে মন্ত্রণালয়ে বৈঠকে হয়। সেখানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানেই তিনি ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেন। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) শনিবার ঢাকা ও সারাদেশে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব তৈরি করে।

আজ (সোমবার) ১জুন থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল শুরু হচ্ছে। প্রতিটি বাস-মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চালানোর সিদ্ধান্ত দিয়েছে বিআরটিএ। ফলে পরিবহণ মালিকরা লোকসানের কথা উলেস্নখ করে শতভাগ ভাড়া বৃদ্ধির দাবি করেন; কিন্তু বিআরটিএর ভাড়া নির্ধারণে স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি ঘণ্টাখানেকের বৈঠকে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হলে রোববার সড়কমন্ত্রী ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করেন।

সড়ক মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তে বলা হয়, দূরপালস্নার পথে এখন ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে বর্ধিত ৬০ শতাংশ। এছাড়া দূরপালস্নার পথে থাকা সড়ক ও সেতুর টোলও মোট ভাড়ার সঙ্গে যুক্ত হবে।

ঢাকা ও এর আশপাশে মিনিবাসের কিলোমিটার প্রতি ভাড়া হার এক টাকা ৬০ পয়সা। আর বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা। মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং বড় বাসে ৭ টাকা। সোমবার থেকে এর সঙ্গে ৬০ শতাংশ বাড়তি ভাড়া যোগ হবে। এ ভাড়া হার করোনাকালের জন্য প্রযোজ্য হবে বলে সড়ক পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনঃপ্রযোজ্য হবে।

যাত্রী অধিকার নিয়ে সোচ্চার ব্যক্তিরা বলছেন, অর্ধেক আসন ফাঁকা রাখার জন্য ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পরিবহণ মালিকরা অর্ধেক আসন ফাঁকা রাখবেন এর নিশ্চয়তা কী? যদি কেউ বাড়তি যাত্রী তোলেন তখন তো আর সামাজিক দূরত্ব বজায় থাকবে না। বাড়তি ভাড়াও নেওয়া হয়ে যাবে। এছাড়া করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে এ বাড়তি ভাড়া বহন করতে পারবে কি না, সেই প্রশ্নও উঠেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 21 hours আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 21 hours আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 2 days আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 2 days আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক