admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মে, ২০২০ ৮:২৩ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও’য়ে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৫জন। দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। আক্রান্ত ব্যাক্তিরা হলো- সদর উপজেলায় ১১জন, বালিয়াডাঙ্গিতে ২জন, পীরগঞ্জে ৪ জন, হরিপুরে ৩ জন ও রাণীশংকৈলে ৫ জন।
এ নিয়ে জেলায় মোট কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১০৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে ২৪ জন বাড়ি ফিরেছেন। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনের নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার রাতে জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। দিনাজপুর ও ঢাকা থেকে আসা ফলাফলে আজ নতুন করে ২৫ জন আক্রান্ত হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনের নমুনা প্রেরণ করা হয়েছে । আর আক্রান্তদের মধ্যে ২৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।