admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মে, ২০২০ ১২:০৭ পূর্বাহ্ণ
*** অদৃশ্য শক্তি ***
অ্যাডভোকেট রেহানা পারভিন
———————————
নেই কোন হানাহানি, নেই কোন যুদ্ধ।
বিশ্ব মানব তবু স্বীয় আলয়ে অবরুদ্ধ।
এ যে অদৃশ্য শক্তি,নাম করোনা!
উঁচু নীচু জাতি ভেদ সে তো বোঝে না?
সব গৃহে হানা দিয়ে, নাশ করে প্রাণ।
তার কাছে ধনী গরীব সবাই সমান।
যুদ্ধের দামামা বিশ্বে আর বাজে না।
নিজে বাঁচার তরে সবে করে উপাসনা।
করোনার কাছে নেই কোন যুদ্ধাস্ত্র
তবুও মানব জাতি সদা ভীত সন্ত্রস্ত।
এ যেন অহিতের সাথে হিতের লড়াই,
জিতে যাক মানবতা,প্রার্থনা তাই।
যুগে যুগে নামান্তরে আসে করোনা
তা দৃষ্টেও মানবের ধ্বংস লীলা তবু থামে না।।
আজ থেকে তবে হোক এই যাচনা
করিব মানব সেবা, না দিয়ে যাতনা।
যবে নিবেদিত হবে প্রাণ মোদের সকলের তরে
সেদিন করোনার মহা প্রলয়াবসান হবে চিরতরে।।
এ যে মানবের তরে বিধাতা প্রদত্ত কঠিন পরীক্ষা
পড়ি মানব কল্যাণের মন্ত্র, আর পাই সৌহার্দ্রের দীক্ষা।
বিশ্ব ভ্রম্মান্ডের যত অন্যায়,অত্যাচার আর অবিচার,
তাই খান্ত করতে বিধির করোনা মহামারীর আবিষ্কার।
অতি অদৃশ্য,ক্ষুদ্র এক তুচ্ছ, আপেক্ষিক ভাইরাস
সব জাগতিক শক্তির কাছে তিনি তবু মহারাজ
সর্বত্র তার ভয়াল হানা আর ধ্বংসের মহা করাল গ্রাস
পর অনিষ্ট না করে, শুধু সকলের নিজে বাঁচার আশ।।
থামবে ভবে একদিন করোনার অনাসৃষ্টি
যবে বিশ্বময় বর্ষিত হবে শান্তির বৃষ্টি।।
বিশ্ব মানব আজ শপথ করি
সব বিভেদ ভুলে ঐক্য গড়ি।।
প্রকৃতির কাছে মোরা করি প্রার্থনা
ঘুচে যাক মানবের সব যাতনা,
আর যেন না করি কোন ছলনা
এই হোক মানবের শুধু সাধনা
বিশ্ব শান্তির স্বর্গ করি রচনা
পাছে যেন করে যাই স্রষ্টার বন্দনা
জাগ্রত হোক সাম্যের দীক্ষা,ঐক্যের দৃঢ় বন্ধন
মানব শক্তির কাছে করুক করোনা সমর্পণ।।
জাতি,ধর্ম, বর্ণে যেন না করি প্রভেদ
তবেই করোনা নামক দৈত্যের ঘুচে যাবে খেদ।
করোনা হেতুতে বিশ্ব জাতি আজ গৃহ বন্দী
তবে কি এটা জাতির ধ্বংস রোধের সূক্ষ্ম ফন্দি
আজ তবে গড়ি মোরা ঐক্যের সন্ধি
হেরে যাক অবলীলায় সব দূরভিসন্ধি।।
আসুক সমাজতন্ত্র আর মানবের মুক্তি
সাথে যেন গাহি মোরা বিধাতার স্তুতি।।
গেয়ে যাই মোরা সবে স্রষ্টার জয়গান,
ধরিত্রীতে বিরাজ করুক শ্রান্তির আবাহন,
গড়ে তুলি সাম্য আর ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন,
বিনাশ হোক চিরতরে আর্তের গ্লানি আর ক্রন্দন।।
ন্যায়ের মানদন্ড তবে রবে অবিচল,
বিরাজিত হবে তবে চির শান্তির ঢল।
আবারও রচিত হবে জনতার কোলাহল।।
করোনা আর প্রকৃতির সাথে তবে করি মোরা চুক্তি
করিব না কোন অহীত, রাখিব অবিনাশী সম্প্রীতি।।
আজ থেকে হৃদয়ে মম উদগিরিত হোক সাম্যের গান
হই মানব আর প্রকৃতির হিতে নিবেদিত প্রাণ
অযুত ধ্বংস যজ্ঞ আর মানব ক্ষয়
এ যেন ধরিত্রীর মাঝে চূড়ান্ত বিচারালয়।।
এর থেকে পরিত্রাণ মেলা বড় ভার
যদি না মানব কুলের প্রতি প্রকৃতি হয় অতি উদার।
এ তো এক অদৃশ্য শক্তির মহা প্রলয়
প্রকৃতিও এর সাথে করেছে সখ্য যেন অবলীলায়
সাম্য আর ভ্রাতৃত্বের বন্ধন হোক জাগ্রত,
এই আদর্শ থেকে কভু না হই বিচ্যুত।
বিধাতার সনে হোক এই আরাধনা।
আত্ম শুদ্ধির শর্তে পাই যেন মার্জণা।।
হৃদয়ে পষিত হোক মানবতার জয়গান
এ ভাবেই হোক তবে দ্রোহের চির অবসান
কেউ রবে অনাহারে,কেউ বিলাসে
তা দৃষ্টে প্রকৃতি আজ বিদ্রূপে হাসে।।
ধ্বংসের লীলায় প্রকৃতি আজ মাতোয়ারা
জানি না পরিত্রাণের কোন আছে কি না সাড়া?
দিতে পারে নিস্তার শুধু বিধাতা,
যদি জাগরূক হয় বিশ্ব মানবতা।
এর সমাধান শুধু সৃষ্টি কর্তা জানে,
সদা ব্যপৃত হই যদি মানব আর প্রকৃতির কল্যাণে।।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||