হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬ শত ছাড়ালো, নতুন আক্রান্ত ১ হাজার ৭৬৪ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মে, ২০২০ ৬:৫৮ অপরাহ্ণ

Korona-vairus-update-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ৬১০ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন। এনিয়ে বাংলাদেশে মোট ৪৪ হাজার ৬০৮ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর মোট মৃত্যুর সংখ্যা ৬১০।

মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৬ জন হাসপাতালে ও দুইজন বাসায় মারা গেছেন বলে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আর এই ২৮ জনের মধ্যে ১০ জনই মারা গেছে ঢাকা শহরে।

গত ২৪ ঘণ্টায় ৯,৯৮৭টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টার হিসেবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭.৬৬%। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৬০ জন সুস্থ হয়েছেন, আর মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯ হাজার ৩৭৫ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর বিবেচনায় সুস্থতার হার ২১.০২%। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৫ জনই পুরুষ। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬১০ জনের মধ্যে ৭৫ ভাগই পুরুষ।

শনাক্ত হওয়া রোগীদের ক্ষেত্রেও পুরুষের হার বেশি। বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হওয়া করোনাভাইরাস রোগীর মধ্যে ৭১ শতাংশই পুরুষ। ২৯’শে মে পর্যন্ত সঙ্কলিত তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তদের ও মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিন্যাস প্রকাশ করেন নাসিমা সুলতানা। সেই তথ্যে উঠে আসে যে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় ৭৩ ভাগের বয়সই ২১ থেকে ৫০-এর মধ্যে। তবে কোভিড-১৯ এ বাংলাদেশে এখন পর্যন্ত যারা মারা গেছেন, তাদের প্রায় ৭০ ভাগের বয়সই পঞ্চাশের বেশি।

গত কিছুদিনে বাংলাদেশে নমুনা পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে। তবে বাংলাদেশে গত কয়েকদিন করোনাভাইরাস সংক্রমণের হার আশংকাজনক হারে বাড়লেও সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। আগামীকাল (৩১শে মে) থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস। সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী বহণ করার শর্তে চালু হচ্ছে গণপরিবহণও।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 12 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 14 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 16 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 22 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক