admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ মে, ২০২০ ৬:২৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ২৯ মে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা গ্রামের মোঃ সহিদুর রহমান রাজার মেয়ে মোছাঃ রানী (২৩) স্বামী আকবর ভোর রাতে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে মৃত্যুবরণ করে।
সে আউলিয়াপুর কচুবাড়ি গ্রামের আকবরের স্ত্রী রানী (২৩)। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন জানান সে বৃহস্পতিবার ২৯ মে সকালে শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অস্থায় আজ মারা যায়। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
তাকে আজ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সদর উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও সদর স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়নের কশালবাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার উপস্থিত ছিলেন।
এদিকে গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কর্মীসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৮৪ জন। এর মধ্যে ২৩জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে