হোম
অপরাধ

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তার বিরুদ্ধে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন উপজেলা সদর ইউনিয়নের বিদ্যাবীথি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রয়াত বুলবুল ফারুকের পরিবারের সদস্যরা।

ন্যায়বিচারের আশায় একাধিক বার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও থানায় অভিযোগ করা হলেও কোনো সমাধান হয়নি। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে প্রয়াতের ওয়ারিশগণের পক্ষে রেনুকা ও জাহানারা গণমাধ্যম মহলে অভিযোগুলো তুলে ধরেন। তবে অভিযোগ ভিত্তিহীন দাবী করে বুধবার দুপুরে বিদ্যাবীথি কিন্ডারগার্টেনে হিসাবরক্ষক পাল্টা বক্তব্য গণমাধ্যমে পেশ করে। যারফলে পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে এলাকাজুড়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা ও নানা প্রশ্ন। এদিকে বৃহস্পতিবার দুপুরে রেনুকা বেগম ওয়ারিশগণ পক্ষে পাল্টা সংবাদের প্রতিবাদও জানিয়েছেন।

ভুক্তভোগীরা জানায়, ২০১৬ সালে সাজ্জাদ হোসেন ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে বার্ষিক ৭৫ হাজার টাকা ভাড়ায় ২৪ বছরের জন্য জমি নিয়ে স্কুল ভবন ও প্রাচীর নির্মাণসহ প্রায় ৮০ লাখ টাকা (ফেরতযোগ্য) বিনিয়োগ করেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল ফারুক। এরপর তিনি প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘বিদ্যাবীথি মডেল স্কুল’ নামে একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান গড়ে তোলেন। শিক্ষার মান ও সুশৃঙ্খল পরিচালনার কারণে অল্প সময়েই প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।

ওই সময়ে স্কুলের পরিচালনা ও নীতিনির্ধারণের জন্য বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সভাপতি করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। পাশাপাশি স্কুলের নামে এশিয়া ব্যাংকে দুটি হিসাব খোলা হয় এবং যেখানে প্রতিষ্ঠানের সব অর্থ সংরক্ষণ করা হতো। তবে পরিচালনা কমিটি থাকলেও স্কুলটি মূলত বুলবুল ফারুকের ব্যক্তিগত অর্থায়ন ও একক মালিকানায় পরিচালিত হয়ে আসছিল। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি তার মৃত্যুর পর প্রতিষ্ঠানটি ঘিরে নানা জটিলতা ও বিরোধের সৃষ্টি হয়। বুলবুল ফারুক নিঃসন্তান হওয়ায় ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্ত্রী, মা ও ভাই-বোনরাই তার সম্পদ ও গচ্ছিত অর্থের বৈধ উত্তরাধিকারী। তাদের অভিযোগ, মৃত্যুর কয়েক মাস পর আব্দুল মহিত তালুকদার পরিচালনা কমিটি থেকে সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত হন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা।

এরপর তারা ব্যাংকে জমাকৃত স্কুলের অর্থ উত্তোলন করে নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং বর্তমানে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ও তারাই পরিচালনা করছেন। এ বিষয়ে একাধিকবার স্কুলের হিসাবপত্র চাওয়া হলেও তারা আজ নয় কাল বলে সময়ক্ষেপণ করেন। শুধু তাই নয়, ওই সম্পদকে কেন্দ্র করে মারধর ও লাঞ্ছনার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। থানা পুলিশে সুষ্ঠু বিচার না পেয়ে উল্টো হয়রানির শিকার হতে হয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণে আজও তারা মৃত ভাইয়ের সম্পদে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে দাবী করেছেন।

অন্যদিকে, স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেছেন প্রতিষ্ঠানের হিসাবরক্ষক রাবেয়া সুলতানা দীনা। তিনি বলেন, বিদ্যাবীথি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের বোন রেনুকা বেগম স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার এবং পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তার বিরুদ্ধে যে প্রতিষ্ঠান দখল ও অর্থ আত্মসাতের অভিযোগের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আদমদীঘি ইসলামী ব্যাংক শাখায় স্কুলের নামে খোলা হিসাবে বর্তমানে ১৪ লাখ ৩৬ হাজার ৩০৩ টাকা জমা রয়েছে। প্রতিষ্ঠানের কোনো অর্থ আত্মসাৎ কিংবা দখলের ঘটনা ঘটেনি বলেও তিনি গণমাধ্যম কর্মীদের জানান। এদিকে দুই পক্ষের করা মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার মুঠোফোন গণমাধ্যম কর্মীদের জানান, ওই স্কুলের প্রতিষ্ঠাতা বুলবুল আমার দলের সেক্রেটারি ছিলেন। সেই সময় আমাকে স্কুলের সভাপতি নিয়োগ করা হয়েছিল। পরে তার মৃত্যুর পর আমি পদত্যাগ করে চলে আসি। ওই স্কুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।

উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।ভুক্তভোগী রেনুকা বেগম জানান, একাধিকবার তাদের কাছে গেলেও কোনো সুষ্ঠু বিচার পায়নি। এছাড়া স্কুলের হিসাব জানতে চাইলে বারবার আজ-কাল বলে সময়ক্ষেপণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে প্রকাশিত বক্তব্য ও সংবাদের প্রতিবাদ জানিয়ে তারা এ বক্তব্য প্রদান করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 11 hours আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 11 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 12 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 12 hours আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 12 hours আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 2 days আগে

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঠাকুরগাঁও সড়কের দুই পাশে বৃক্ষরোপণ। 
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক