হোম
অপরাধ

বিকেলে নিখোঁজ, রাতে বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু রাকার মরদেহ, গ্রেপ্তার ২।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার সাহেবপাড়া মহল্লায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৭ বছর বয়সী শিশু রাকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী আমজাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় বিক্ষুব্ধ জনতার হামলায় তারা আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাকা প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময়ে সে শিক্ষিকার কাছে পৌঁছেনি। পরে রাকার ফুফু খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, সেদিন সে পড়তে যায়নি।

এরপর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা গড়িয়ে গেলেও কোনো সন্ধান না মেলায় রাকার বাবা রায়হানকে খবর দেওয়া হয়। তিনি স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কর্মরত। বাড়িতে ফিরে বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়ের সন্ধান না পেয়ে আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।

এদিকে রাকাকে খুঁজতে গিয়ে কয়েকজন স্থানীয় যুবক প্রতিবেশী আমজাদ হোসেনের আচরণে অসঙ্গতি লক্ষ্য করেন। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। ঋণগ্রস্ত অবস্থায় থাকার পরও ঘটনার দিন তিনি বিপুল পরিমাণ বাজারসদাই এবং স্ত্রীর জন্য নতুন কাপড় কিনে আনেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় স্থানীয়দের সন্দেহ আরও বাড়িয়ে তোলে।

সন্দেহের ভিত্তিতে কয়েকজন যুবক আমজাদের বাড়িতে তল্লাশি চালান। একপর্যায়ে একটি কক্ষে ব্রয়লার মুরগির খাঁচার পাশে রাখা পোল্ট্রি ফিডের একটি বস্তা তাদের নজরে আসে। বস্তার মুখে পুরোনো কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। কাপড় সরিয়ে ভেতরে শিশু রাকার মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন ঘটনাস্থলে পৌঁছান। পরে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন এবং আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে সেখানে উপস্থিত হন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে সন্দেহভাজন আমজাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

তবে গ্রেপ্তারের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের গণপিটুনি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। এ সময় সান্তাহার পুলিশ ফাঁড়ির একটি টহল ভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করা হয়। পরে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় রাত ১টার দিকে গ্রেপ্তারকৃতদের নিরাপদে আদমদীঘি থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, জনতার মারধরে আহত হওয়ায় আমজাদ হোসেন ও তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন। নিরাপত্তার স্বার্থে তাদের দুই শিশু সন্তানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন বলেন,ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের দিকে এখন তাকিয়ে আছে পুরো এলাকা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 11 hours আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 11 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 12 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 12 hours আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 12 hours আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 2 days আগে

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঠাকুরগাঁও সড়কের দুই পাশে বৃক্ষরোপণ। 
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক