সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
পঞ্চগড তেঁতুলিয়ায় উপজেলার ৭ নং দেবনগর ইউপির সীমান্তবর্তী করতোয়া নদী ওই থেকে বালু তুলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৮২ মিলিমিটারের মর্টার শেল উদ্ধার করা হয়েছে। জানা গেছে। সন্ধ্যায় নদীতে বালু উত্তোলন করতে গেলে বালুর সাথে মর্টার সেলটি দেখতে পায়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ময়নাগুড়ি বিওপির বাংলার চর নামক স্থানের করতোয়া নদী থেকে বালু তোলার সময় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবির সহায়তায় পুলিশ মর্টাল শেলটি নিরাপদ স্থানে রাখে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২৫ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলার চর নামক স্থানে করতোয়া নদী থেকে শ্রমিকরা বালু তোলার সময় ৮২ মিলিমিটারের মর্টার শেলটি দেখতে পায়। শ্রমিকরা জানান মর্টার শেলটি বালুর সঙ্গে উঠে আসে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মর্টাল শেলটি নিরাপদে রেখে আদালতে আবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবগত করা হচ্ছে এবং নিরাপদ স্থানে মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হবে।