রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সর্বস্তরের সম্মানিত পৌরসভার ৯নং ওয়ার্ড বাসীন্দাদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পৌর বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ ।
আরিফ বলেন, ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ,ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই পবিত্র দিনে আপনার ও আপনার পরিবারের জীবন আনন্দ ও সৌহার্দ্যে ভরে উঠুক। আমাদের মাঝে আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।
তিনি বলেন,এই ৯নং ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদোৎসবে শামিল হতে পারে সে লক্ষ্যে অব্যাহত রাখার কিছুটা চেষ্টা করছি । তিনি বলেন, মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত থাকা সবারি আবশ্যই দরকার । ত্যাগের শিক্ষা সমাজে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে সুন্দর, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ।
তিনি বলেন,পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসী সরকার নির্ধারিত স্থানে কোরবানি করে এবং কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশদূষণ বন্ধে সকলে সচেষ্ট থাকবেন। তিনি ৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও সর্বস্তরের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন ব্যক্ত করে সম্মানিত ওয়ার্ড বাসির কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।