হোম
আইন-বিচার

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫ টি গার্ডার ভেঙে পড়েছে।

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার উপর নির্মাণাধীন ৭৫০ মিটার দৈর্ঘ্যের ‘শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর পাঁচটি গার্ডার হঠাৎ করেই ভোররাতে ভেঙে পড়ে যায় নদীতে। যাদুকাটা নদীর পূর্ব পাশের ৩ ও ৪ নাম্বার পিলারে উপরে থাকা সেতুটি ৫ টি গার্ডার ভেঙে পড়ে যায়।

‎সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। ‎স্থানীয়রা জানান, হঠাৎ করেই একটা বিকট শব্দ হয়। পরে আমরা সকালে নদীতে গিয়ে দেখতে পাই সেতুটির পূর্ব পাশের নদীর মাঝ খানে থাকা পিলারের উপর থেকে পাঁচটি গার্ডার ভেঙে পড়ে গেছে।
‎
‎স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, যাদুকাটা নদীর নির্মাণাধীন ব্রীজে পাশ থেকে দিনের শেইভ মেশিন ও রাতের আধাঁরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভালো উত্তরে কারণে আজ ব্রীজ ভেঙে নদীতে পড়েছে। পাশাপাশি,  শুরু থেকেই রাজনৈতিক প্রশ্রয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি আর নিম্নমানের কাজের কারণে সেতুটি নির্মাণা শেষ হওয়ার আগেই দফায় দফায় গার্ডার ভেঙে পড়ে যাচ্ছে নদীতে । এর আগেও ২০২২ সালেও একই পাশে আরও দুইটি গার্ডার ভেঙে নদীতে পড়ে   গিয়েছিল। এনিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা আর আতঙ্ক বিরাজ করেছে। তাদের অভিযোগ, সেতুটি ৩ বছরে শেষ হওয়ার কথা থাকলেও  ৮ বছরেও শেষ না হওয়ায় এমনিতেই ভোগান্তিতে রয়েছে এ অঞ্চলের  সাধারণ মানুষ।

তাদের দাবি এই সেতুর কাজ পুরোটাই খুবই নিম্নমানের করার কারণে ভবিষ্যতের জন্যও প্রাণহানিসহ বাড় ধরণের শঙ্কায় দেখা দিয়েছে। এই সেতুর নির্মাণ কাজ শেষ হলেও এর উপর দিয়ে চলাচল করতেও তাদের থাকতে হিবে উৎকণ্ঠায় আর আর যেখানে সময় ভেঙে পড়ার ভয়ের মধ্যে।

যাদুকাটা নদীর বালু পাথর সমবায় সমিতির সাধারণ সম্পাদক ঘাগড়া গ্রামের হাকিকুল ইসলাম বলেন, রাতের আধাঁরে এই ব্রীজের আশপাশের ড্রেজার দিয়া বালু  তুলে রাতে নৌকা লোড করে। এই ড্রেজারেই আজকে আমরার স্বপ্ন ভাংছে।   আমরার স্বপ্ন স্বপ্নই তাইক্কা যাইব, এই ব্রীজ দিয়া যাইবার আর আমার স্বপ্ন পুরন আইত না।  আওয়ামী সরকারের প্রভাব কাটাইয়া ঠিকাদার ব্রীজের কাজ একবারে দূর্বল করছে। ভবিষ্যতে ব্রীজ দিয়ে যাইতে আইতে ভাইঙ্গা কইরা যাওয়ার ভয় থাকব মনের মধ্যে।
‎
‎বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, এই এলাকার মানুষের অনেক স্বপ্ন ছিল এই ব্রীজ নিয়ে। কিন্তু এই স্বপ্ন এখন ভেঙে পড়ছে নদীতে। গত একবছর কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনট্রাকশন এই গার্ডার গুলো সেতুর উপর রড ও ফাইভ দিয়ে বসায়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনট্রাকশন তার যখন পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার পরপরই এই নতুন সরকার আর টেন্ডার আহবান করে। টেন্ডার আহবান করা পরেই কনট্রাকশন লোকজন গত দুই-তিন দিন আগে এসে এই রড ও ফাইভ গুলো তার খোলে নিয়ে যায়। যার কারণে এই গার্ডার গুলো শূন্যে পরে যাওয়া ভেঙে নদীতে পড়ে গেছে। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি এই গার্ডার গুলো সংযোগ করে দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে।
‎
‎বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন বলেন , শুরু থেকেই ব্রীজের কাজ খুবই দূর্বল করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।  যার ফলে এ নিয়ে দুইবার ব্রীজের গার্ডার ভেঙে পড়ে গেছে।  আমি তানিয়া সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিডি ও সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুকের দৃষ্টি আকর্ষণ করছি।  এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজের মাধ্যমে কারণ দশানো হোক।

জানাযায়, পর্যটন সম্ভাবনা আর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালে তাহিরপুর সীমান্তের যাদুকাটা ও পাটলাই নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্যোগ নেয় স্থানীয় সরকারও প্রকৌশল অধিদপ্তর। ৩ বছর মেয়াদি প্রায় ১২৯ কোটি টাকা ব্যয়ে যাদুকাটা নদীর বিন্নাকুলি-গরকাটি এলাকায়  ৭৫০ মিটার দৈর্ঘ্যের ‘শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু’  নির্মাণকাজ পায় তমা কনট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সেতুটির নির্মাণ  কাজ বিগত ২০২১ সালের জুনেই শেষ হওয়ার কথা থাকলেও  কাজ শেষ হয়নি ৮ বছরেও। অথচ সেতুটির মাধ্যমে জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর এবং মধ্যনগর উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচনের আশায় বুক বেঁধেছিল এলাকাবাসী। এই আশায়ই আজ নিরাশা হয়ে ধরা দিচ্ছে এই অঞ্চলের মানুষকে!
‎
‎এলজিইডি আরও জানাযায়, ছয় মাস আগে যাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতুর সব পিলারের কাজ শেষ হয়েছে। ১৫টি স্প্যানের মধ্যে ১২টি স্থাপন শেষ হয়েছে এবং ৭৫টি গার্ডারের মধ্যে ৬০টির কাজ শেষ হয়েছে। তবে এখনো বাকি আছে ৩টি স্প্যান ও ২০টি গার্ডারের কাজ। এর আগেও ২০২২ সালে পাহাড়ি ঢলে স্রোতের ২ দুটি গার্ডার ভেঙে পড়ে গিয়েছিল। পরে পুনরায় গার্ডার দুট বসানো হয়েছি। আজ আবারও ওই পাশে ৫ টি গার্ডার ভেঙে পড়ে গেছে।
‎
‎তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই সুনামগঞ্জ এক্সচেকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পূর্ব পাশের নদীর মাঝ খানে থাকা পিলারে ৫ টি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে। তবে কি কারণে ভেঙে পড়েছে সঠিক বলা যাচ্ছেনা। এ ঘটনা ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানোর পর এটি খতিয়ে  দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  তাদের তদন্তের পর বলা যাবে কি কারণে ভেঙে পড়েছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 52 minutes আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 2 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 21 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 21 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 23 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক