হোম
আইন-বিচার

বিএনপির নেতাকে কোপাল আওয়ামীলীগ নেতা

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে দলীয় বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধের জেরে ওয়ার্ড বিএনপির এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ নেতা। গত ৬ সেপ্টেম্বর শনিবার উপজেলায় বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির কমিটির কাউন্সিলে ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার সময় ইসমাইল হোসেন (৩৫) নামের ওয়ার্ড বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পার্শ্ববর্তী দক্ষিণ বড়দল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নবাব মিয়া(৫৫) ও তার আত্নীয় স্বজনরা।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী নবাব মিয়া ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টার সময় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন হতদরিদ্র একজন ভালো মানুষ। গত ৬ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে ভোট দিতে নিজ বাড়ি আমতৈল থেকে একতা বাজারে আসলে সন্ত্রাসী নবাব মিয়াসহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে হামলা করে। এ সময় বিএনপি নেতা ইসমাইলকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, হাতে ও পায়ে গুরুতর আহত করে। এঘটনায় ইসমাইলে বোন জহুরা খাতুন বাদি হয়ে নবাব মিয়া ও তার সহযোগীদের আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পার থেকে সন্ত্রাসী নবাব মিয়া ও তার সহযোগীরা ইসমাইলের পরিবারের লোকজন বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে মামলা তুলে নিতে। এখন ইসমাইল ও তার পরিবারের লোকজন নিরাপত্তারহীনতায় আছে। এমনকি মামলা দায়েরের ৭ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ কোন আসামীকেই গ্রেপ্তার করতে পারেনি।

তারা আরও বলেন, আওয়ামী সন্ত্রাসী নবাব মিয়া আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকায় দলীয় প্রভাব কাটিয়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে রাখে। শুধু তাই নয়! নবাব মিয়া পূর্বে চরগ্রাও গ্রামে বসবাস করত। সেখানে থাকার সময় নবাব মিয়া গ্রামের নারী-পুরুষসহ সবার উপরেই জোর জুলুম করত। সেএকটি হাত্যাকান্ডের ঘটনা ঘটায়। এ ঘটনায় নবাব মিয়া নামে সুনামগঞ্জ আদালতে একটি হত্যা মামলাসহ নবাব মিয়ার বিরুদ্ধে অত্যন্ত ১৫ থেকে ২০ মামলা চলমান আছে। তাই সন্ত্রাসী নবাব মিয়াসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির দাবি জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, শিবলু মিয়া, মাদুক মিয়া, হোসেন আলী, জালাল উদ্দিন ২ নং ওয়ার্ডের সভাপতি, রহমত আলী, উসমান গণী, সাদেক মিয়া, আব্দুল আলী,আমির আলী।

‎ উল্লেখ্য : গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ১০টা থেকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে কাউন্সিলে ভোট প্রদানের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে একতা বাজার এলাকায় পৌঁছালে সেখানে দলীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা নবাব মিয়াসহ একদল সন্ত্রাসী তাঁর উপর হামলা করে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় ও হাতে গুরুতর আহত করে। হামলার শিকার ইসমাইল উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মো. হেকিম আলীর ছেলে এবং ২নং ওয়ার্ড বিএনপির সদস্য।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 13 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 days আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক