ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
১৮ ই জুলাই রাত ৮ টার দিকে ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলার কটুয়াপাড়া নামক স্থানে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।
এলাকাবাসীর তথ্য মতে আটককৃত ব্যক্তি রুবেল হক তার বাড়ি হতে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদি বিক্রি করে আসছিলেন।
এ ধরনের মাদক ব্যবসার ফলে যুবসমাজ মাদকাসক্ত হওয়াসহ অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছিল। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তার বাসভবনে তল্লাশি চালানো হয় এবং ইয়াবা, ফেনসিডিল সহ মাদকবিক্রীর ক্যাশ টাকা জব্দ করে। আসামি এবং প্রাপ্ত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত আসামির নামে পুলিশ কর্তৃক পীরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানা যায়।