হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়-১ আসনে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিক্ষোভে সড়ক অবরোধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন দেয়া নাঈমুজ্জামান ভুইয়া (মুক্তার) মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।

সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। দ্বাদশ জাতীয় নির্বাচনে তারা আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র কিনেছিলেন। মনোনয়ন না পাওয়ায় গতকাল রোববার বিকেল থেকেই তাদের সমর্থকরা সড়ক অবরোধসহ প্রতিবাদ করে আসছেন। এ সময় তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাঈমুজ্জামান ভুইয়া মুক্তার বিরোধীতা করে বক্তব্যে বলেন, দলের দু’দিনের সময় আমরাই আওয়ামীলীগের দলের কাজ করে আসছি। আমরাই সব সময় মাঠে কাজ করছি। কিন্তু নাঈমুজ্জামান মুক্তা তিনি কখনোই মাঠে রাজনীতি করেননি। সে প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি করতেন। নির্বাচনের কিছুদিন আগে সে এখানে এসে রাজনীতিতে নেমেছে। ঢাকা থেকে কৌশল করে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হয়েছেন।

বিগত নির্বাচনে সে নৌকার বিরোধীতা করেছেন। তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও তিনি বিরোধীতা করে নৌকার বিপক্ষে কাপ পিরিচ মার্কায় প্রার্থী তৈরি করে নির্বাচন করেছিলেন। তাকে কিভাবে মনোনয়ন দেয়া হলো সে বিষয়টি মাথায় আসছে না। সে নির্বাচনে কোন নেতাকর্মী ভোটে কাজ করবে না। সে একজন হাইব্রীড নেতা। কোন হাইব্রিড নেতাকে এ আসনের কেউ মেনে নিতে পারছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি অত্যন্ত বিচক্ষণ, দুর্দশী সম্পন্ন নেত্রী। পঞ্চগড়-১ আসনে তাকে বাদে অন্য কাউকে দিলে আমাদের আপত্তি থাকতো না। আজ আমরা মাঠে এভাবে প্রতিবাদে বিক্ষোভ করতাম না। তাই বিষয়টি পুন:বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি।

তারা আরও বলেন, যদি পঞ্চগড়-১ আসনে যদি মনোনয়ন প্রত্যাহার না করা হয় তাহলে আমাদের মধ্যে আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে স্বতন্ত্রভাবে একজন প্রার্থী হলে তার পক্ষেই সবাই কাজ করবেন বলে সবাই সহমত প্রকাশ করেন।

সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে জেলা শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবরোধ পালন শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সড়ক অবরোধ করছেন। অবরোধে তারা শুয়ে বিভিন্ন শ্লোগান সদ্য মনোনয়ন দেয়া প্রাথীর মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন। এ সময় সড়কে আটকা পড়ে শতশত যানবাহন।

উল্লেখ, দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় দুটি আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন ১৫ জন। তাদের মধ্যে গতকাল রোববার রোববার বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ তালিকায় পঞ্চগড়-১ আসন থেকে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভুইয়া (মুক্তা) ও পঞ্চগড়-২ আসন থেকে আবারও মনোনয়ন দেয়া হয় বর্তমান রেলমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজনকে। ঘোষণার পর পঞ্চগড়-১ আসনে নতুন মুখ হিসেবে নাঈমুজ্জামান মুক্তাকে দলীয় মনোনয়ন দেয়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন সমর্থকরা।

অপরদিকে মনোনয়ন না পাওয়ায় বিকেল ৫টার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়ক, তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ রেখে বিক্ষোভ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, এমপি মজাহারুল হক প্রধান ও আটোয়ারী তৌহিদুল ইসলামের কর্মী-সমর্থকরা। এতে করে রোববার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত তেঁতুলিয়া-পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে আটকা পড়ে শতশত যানবাহন। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সোমবার দুপুরে আটোয়ারীতে সড়ক অবরোধ করে সমর্থক ও নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। তাদের সাথে কথা বললে তারা একই কথা বলেন, তারা পঞ্চগড়-১ আসনে দেয়া মনোনয়নের বাতিল করে পুন:বার যোগ্য, ত্যাগীদের মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 5 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 17 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 18 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 21 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 22 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 22 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক