হোম
আইন-বিচার

হামলা-লুটপাটের এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি আসামীরা,উদ্বার হয়নি খামারের সরঞ্জাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ মে, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামার ও মাছের পুকুরে চাঁদা না পেয়ে হামলা ও লুটপাটের ঘটনায় সাত দিন পেরিয়ে গেলেও দুই জন বাদে বাকি আসামীদের গ্রেফতার করতে পারিনি পুলিশ৷ তবে লুট হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়াও হামলা করতে এসে ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার আসামি ও অন্যান্য মালামাল উদ্ধারে দাবি বাদি পক্ষের।

জানা যায়,শিবগঞ্জ উপজেলার মনাকষার মহসিন আলীর ছেলে আব্দুর রাজ্জাক কুমিরাদহ বিল এবং কয়েকজনের জমি ইজারা নিয়ে একটি গরু ও হাঁস-মুরগীর খামার স্থাপন করেন। গরুর খামারে আটটি ষাঁড় রয়েছে,যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। বিলে বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করেন তিনি।

হামলার শিকার খামারী,স্থানীয় বাসিন্দা,প্রত্যক্ষদর্শী,এজাহারের অনুলিপি সূত্রে জানা যায়, শিবগঞ্জের পারচৌকা এলাকার মৃত হাজী আফতাব উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন ওয়াকফ স্টেটের সাবেক ম্যানেজার ছিলেন। কিন্তু তার দূর্নীতি ও টাকা আত্মসাৎ ও অপকর্মের কারণে আলফাজ উদ্দীনকে ম্যানেজার পদ থেকে অব্যহতি দেওয়া হয়। সেই থেকে আলফাজ উদ্দীন ওয়াকফ এস্টেটের ক্ষতিসাধন কর ষড়যন্ত্র করতে থাকে। একপর্যায়ে আব্দুর রাজ্জাকের কাছ থেকে বাৎসরিক ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বিলে মাছ চাষ করতে ও কোন খামার করতে দিব না বলে হুমকি প্রদান করেন আলফাজ উদ্দিন।

মামলার বাদি আব্দুর রাজ্জাক বলেন,চাঁদা দাবির বিষয়টি ওয়াকফ এষ্টেটের মোতাওয়াল্লী কাইয়ুম রেজা চৌধুরীকে জানালে তিনি বলেন, কোন প্রকার চাঁদা হবেনা। এরপর থেকে আলফাজ উদ্দিন বিভিন্নভাবে প্রাননাশ ও ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করে। গত ১৩ মে রাত সাড়ে আটটার দিকে আলফাজ উদ্দীনের নেতৃত্বে বোমা,কাতা,হাসুয়া,লোহার রড,কুড়ালসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে নিয়ে সিনেমা স্টাইলে খামারের মধ্যে ঢুকে চিৎকার ও গালিগালাজ শুরু করে এবং আসবাবপত্র, সরঞ্জাম ও দুটি গরু লুটপাট করে।

তিনি আরও বলেন,আতঙ্ক সৃষ্টি করতে পর পর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় আলফাজের লোকজন। এরপর খামার থেকে দুটি খুলে নিয়ে চলে যায়। খামারে ব্যবহৃত ত্রিশ হাজার টাকা মূল্যের আইপিএসের মেশিন,নগদ এক লাখ ৭০ হাজার টাকা,দুই লাখ চল্লিশ হাজার টাকার মাছের খাবার,৩ লাখ টাকার দুটি নেট জাল এবং সেখানে থাকা চাল ডালসহ বিভিন্ন খাবার সামগ্রী একটি গাড়িতে করে নিয়ে চলে যায়।

আব্দুর রাজ্জাক বলেন,পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসলে হামলাকারীরা একটি মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর থানা কর্তৃপক্ষ লুট হওয়া বড় ষাঁড় দুটি উদ্বার করে। ঘটনার পরদিন ১৪ মেয়ে সকাল সাতটায় আসামী জাকারিয়া এমের বাড়ীর পিছন থেকে বড় ষাঁড় দুটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৭ মে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক। এখন পর্যন্ত এ ঘটনায় দুইজন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুরবান ও নুরুল। বাকি আসামীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানার মামলা নম্বর-৩৩ তারিখ ১৭/৫/২০২৩
জি,আর মামলা নম্বর-২৩৪/২৩
ধারা ১৪৩/৪৪৮/৩৭৯/৩৮০ ৩৮৫/৫০৬(০২)/৩৪ প্যানেল কোড ১৮৬০ তৎসহ ৩/৪/৬
বিস্ফোরক আইন ১৯০৮।

এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের আহমেদ চৌধুরী বলেন,এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ বাকি গুলো ধরতে আমার সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 13 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 18 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক