হোম
Unrecognized

৭ জানুয়ারির নির্বাচন যেভাবে শেষ পর্যন্ত সম্পন্ন হল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ স্বল্প ভোটার উপস্থিতি এবং বিভিন্ন স্থানে সহিংসতা-সহ নানা ঘটনার মধ্য দিয়ে সারাদেশে দ্বাদশ। সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের শেষ দিকে এসে জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের অনেক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশন অবশ্য বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে অনিয়মের অভিযোগে নয়টি আসনের ২১ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বিরোধী দল বিএনপি দাবি করেছে যে ভোটাররা তাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। অন্যদিক আওয়ামী লীগ বলেছে ভোট বর্জনের আহবান যারা দিয়েছে তাদেরই ভোটাররা বর্জন করেছেন। এছাড়া ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল বলে আখ্যায়িত করেছে দলটি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন শেষ পর্যন্ত নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে এবং তার মতে সহিংসতার যে শঙ্কা ছিলো ”শেষ পর্যন্ত তেমনটি হয়নি”।

“নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটাররা স্বত:স্ফূর্তভাবে কেন্দ্রে এসে স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করেছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কমিশন চেষ্টার কোনও ত্রুটি রাখেনি,” বলছিলেন তিনি। যদিও সকালে নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে এসে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে তিনি ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি।

প্রসঙ্গত, দেশ জুড়ে তিনশ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে আজ (রবিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে এ নির্বাচন বর্জন করে দেশবাসীকে ভোটে অংশ না নেয়ার আহবান জানিয়েছিল। অন্যদিকে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক মিত্ররাই এ নির্বাচনে অংশ নিয়েছে এবং আজকের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

স্বল্প ভোটের নির্বাচনঃ বিকেল সাড়ে পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ৪০ শতাংশের মতো ভোট পড়ার তথ্য দিলেও এর আগে কমিশন বেলা তিনটা পর্যন্ত সারা দেশে ২৭.১৫% ভোট পড়ার তথ্য দিয়েছিলো। বিভিন্ন স্থান থেকে সংবাদদাতারা জানিয়েছেন, সকাল থেকেই ভোট পড়ার হার ছিল খুবই কম। কোনও কোনও কেন্দ্র ভোটার শূন্যও ছিলো দীর্ঘ সময় ধরে। এমনকি অনেক ক্ষেত্রে ভোটগ্রহণ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে ভোটারদের আসতে দেখা গেছে। আবার বেশির ভাগ ভোটকেন্দ্রেই আওয়ামী লীগের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে কোথাও কোথায় ভোটার কিছুটা দেখা গেলেও রাজধানীর ঢাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটার দেখা গেছে খুবই কম।

সংঘাত ও সহিংসতাঃ মুন্সীগঞ্জে একজনের মৃত্যু, চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনে অনিয়ম, সংঘাত ও জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। জোর করে সিল মারার অভিযোগে একজন মন্ত্রীর ছেলেকে আটকের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই অভিযোগে একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে দিনের শুরুতেই। এছাড়া জাল ভোট দেয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন আসন থেকে মোট ১০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের বরাত দিয়ে বিবিসি বাংলাকে এ তথ্য জানান জেলার স্থানীয় সাংবাদিক মাসুক হৃদয়। কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান এমপি ও নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, দুপুর ১২টার পর থেকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও বিজিবি, তারা সকলে কেন্দ্র দখল করে আমার এজেন্টদের পিটিয়ে বের করে দিয়ে কেন্দ্র দখল করে। এটা প্রতিহত করতে গিয়ে প্রাণহানির চেয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম,” ভিডিও বার্তায় বলেছেন তিনি।

চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক অভিযোগ করেছেন যে অন্তত বিশটি কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি বা বের করে দেয়া হয়েছে। মি. হক একাদশ সংসদে আওয়ামী লীগ দলীয় সদস্য ও হুইপ। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ওদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ”আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা একটু শঙ্কিত। নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে হরতাল পালন করছে বিএনপি। চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ফরিদপুর-৩ আসনের অনেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। একটি কেন্দ্রে তাকে ঘেরাও করা হয়েছে বলে অভিযোগও করেছেন আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাচ্ছে, সারা দেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনার খবর পাওয়া গেছে। জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ছয় জনকে। দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের একজন মহিলা চেয়ারম্যান আটক করা হয়েছে।

মানুষ বর্জন করেছে, দাবি বিএনপিরঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন নির্বাচন বর্জনের জন্য তারা যে আহবান জানিয়েছিলেন তার প্রতি মানুষ অভূতপূর্ব রায় দিয়েছে। “আওয়ামী লীগ এক থেকে দেড় পার্সেন্ট, বড় জোর দুই পার্সেন্টের বেশি ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেনি।২০১৪ আর ২০২৪ যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ,” বলছিলেন তিনি। এর আগে সকালে ঢাকার কুর্মিটোলায় এক সমাবেশে মি. রিজভী বলেছিলেন, “আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। একতরফা এই নির্বাচনেও রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে”।

ওবায়দুল কাদের যা বললেনঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেছেন এ নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব ও বাংলাদেশ জনগণের বিজয় প্রত্যক্ষ করবে। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল। জনগণ নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন,” বলেছেন তিনি। মি. কাদের বলেন এ নির্বাচনে কোন ধরণের ভয়, ভীতি বা হস্তক্ষেপ হয়নি। এ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে বলেও দাবি করেন তিনি।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক