মনসুর আহমেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৭টি ইয়াবাসহ সুমন আলী (৩৭ ) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ । বুধবার (২২ জুলাই ) রাত ৮ টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তা মিথিলা ভাতের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক করার পর স্থানীয় জনতার সামনে ১৭টি ইয়াবা বের করে গণনা করে পুলিশ। জানা যায়, আটক হওয়ার (সুমন আলী৩৭) পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাসেদ খান এর নেতৃত্বে ও এএসআই রাশেদুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে এ সময় তাকে ১৭ টি ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এরপর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রমাণিক বলেন, পরিষ্কার কথা মাদকের ব্যাপারে কোনো ছাড় হবে না। যেখানেই মাদক সেখানেই আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।