তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
১৭ আগস্ট ২০২৫ খ্রি. ইমাম প্রশিক্ষণ একাডেমি ইসলামি ফাউন্ডেশন উত্তর গোবিন্দপুর, সদর, দিনাজপুর এর আয়োজনে ১১৮৫ তম নিয়মিত কোর্সে ইমামদের মাঝে উপস্থিত থেকে “নারী ও শিশু সুরক্ষা আইন” বিষয়ে আলোচনা করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মারুফাত হুসাইন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আপনারা আপনাদের বয়ানে নারী ও শিশুদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া,তাদের অধিকার রক্ষা করা এবং তাদের প্রতি মানবিক আচরণ করার গুরুত্ব তুলে ধরতে পারেন।
তিনি আরো বলেন, সমাজে বিদ্যমান মাদকাসক্তি, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, আত্মহত্যা ইত্যাদি সমস্যা সমাধানে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ।