হোম
ঢাকা

হেফাজতে ইসলামের বাবুনগরী বলেছেন ব্যক্তিগত নয় জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুলাই, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

হেফাজতে ইসলামের বাবুনগরী বলেছেন ব্যক্তিগত নয় জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী প্রথমবারের মতো গতকাল সোমবার (৫ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সংগঠনটির মহাসচিবসহ অন্যরাও সঙ্গে ছিলেন। তবে গতকাল প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় কোনো কথা বলেননি হেফাজত নেতারা। গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাননি। তবে গতকালের ওই বৈঠকের বিষয়ে আজ মঙ্গলবার কথা বলেছেন হেফাজত আমীর জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেছেন, ব্যক্তিগত কোনো কারণে নয়, বরং জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছি। এদিন রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন আল্লামা বাবুনগরী। দেশের প্রবীণ এ আলেম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় স্বার্থে গতকাল (সোমবার) আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আলেম-ওলামাদের মুক্তি চেয়েছি। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং পাশাপাশি কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছি। আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে আলেম-ওলামাদের মুক্তি দেবেন বলে আমরা আশা করছি। হেফাজতে ইসলামের আমীর আরো বলেন, সারাদেশে অসংখ্য নিরীহ আলেম-ওলামা গ্রেপ্তার হয়েছেন। এই করোনাকালে কারাগারে তারা মানবেতর জীবনযাপন করছেন। বৈঠকে সে বিষয়গুলো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছি। মন্ত্রীকে আমরা জানিয়েছি যে, কথিত যে সহিংসতার অভিযোগ হেফাজতের বিরুদ্ধে করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। সহিংসতার সঙ্গে হেফাজতের কোনো নেতাকর্মী যুক্ত ছিলেন না। বরং হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে নানাভাবে অংশ নিয়ে কিছু দুষ্কৃতকারী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। তাদের খুঁজে বের করতে হবে।

এসবের সঙ্গে নিরীহ আলেম-ওলামাদের কোনো সম্পর্ক নেই। এদিন বৈঠকে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি, সিনিয়র নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমির মাওলানা আবদুল আওয়াল, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ। এর আগে গতকাল রাত সাড়ে ৮টার পর রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেন হেফাজত নেতারা। এ সময় সরকারের বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 5 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 8 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 8 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 9 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 10 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 16 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক