হোম
আইন-বিচার

হাটে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার বসুনিয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ছাগল ব্যবসায়ীদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ৩জনে নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনকে আসামি করে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন ছাগল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন।

ঘটনাটি ঘটেছে, সোমবার উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাটে। অভিযোগে সুত্রে জানা গেছে, একটি ছাগল বিক্রির রশিদের মূল্য ১শত ৮০টাকা নির্ধারণ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী। ঘটনার দিন ছাগল প্রতি ৩০টাকা করে বেশি টোল আদায় করা হলে প্রতিবাদ করেন ছাগল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। এসময় বাক বিতন্ডার এক পর্যায়ে ইজারাদারের লোকজন জাহাঙ্গীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় সকল ছাগল ব্যবসায়ী এক জোট হয়ে প্রতিবাদ করিলে ইজারাদারের লোকজন তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের এক পর্যায়ে হাছান আলীর পকেট থেকে ৭২ হাজার, আক্তারুল ইসলামের ৭৬ হাজার, জয়নাল আবেদিনের ২ লাখ ১০ হাজার, দুলাল হোসেনের ১ লাখ ১৫ হাজার, এরশাদুল হোসেনের ৮০ হাজার, জাহাঙ্গীর হোসেনের ৭০ হাজার ৭০০, সুরুজ্জামানের ২ লাখ ৩০ হাজার, রমজান আলীর ১ লাখ ৫০হাজার, মোখলেস আলীর ১১ হাজার ৩০০, এরশাদ হোসেনের ১ লাখ ৩০হাজার, রাশেদুল ইসলামের ৮২ হাজারসহ সর্বমোট ১৩ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেন ইজারাদারের লোকজন।

সংঘর্ষে প্রায় ১০জন আহত হলেও গুরুতর আহত হাছান আলী ও মোখলেছ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে ছাগল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের আছাদ আলীর ছেলে মামুন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আকবর আলীর ছেলে আব্দুল মালেক, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়া গ্রামের মোফাখ্খারুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনকে আসামি করে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ জানান, ব্যবসায়ীরা আমার কাছে এসে অভিযোগ করেছেন। আমি ইজারাদারকে ডেকেছি এবং অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 6 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 9 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 12 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 12 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক