admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২১ ৯:২৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হোসাইন আহমদ (৬০)। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা সদরের প্রথম রেখ গ্রামের শেলু মিয়া এবং জাকির মিয়ার এক খণ্ড বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সমাধান হয়নি।
ওই বিরোধের জেরে সোমবার (১৯ এপ্রিল) উভয়পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার দুপুরে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হোসাইন আহমদ মারা যান। এতে আরও ২০ জন আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||