হোম
নির্বাচিত কলাম

স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিজেদের গবেষণার ফল ভুল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২০ ১০:৩১ অপরাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিজেদের গবেষণার ফল ভুল।-এম কে নিউজ

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিজেদের গবেষণার ফল ভুল। মহামারি করোনাভাইরাসের গতি-প্রকৃতি নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। ইউএসএআইডি ও বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই গবেষণার ফলাফলে বলা হয়েছিল, রাজধানী ঢাকায় ৪৫ শতাংশ মানুষের শরীরে করোনার এন্টিবডি তৈরি হয়ে গেছে।

দু’দিন আগেই এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণার ফলাফল ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা ও ইউএসএআইডির একজন প্রতিনিধি। ফলাফল ঘোষণা করেছিলেন সেব্রিনা ফ্লোরা।

এর পরই এই গবেষণার ফল নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ সরকারের তরফ থেকে প্রতিদিন দেয়া তথ্যের সঙ্গে গবেষণায় প্রাপ্ত তথ্যের কোনো মিল নেই। গবেষণায় ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে গেছে বললেও প্রতিদিন যে স্বাস্থ্য বুলেটিন দেয়া হয়, তাতে এর কোনো প্রতিফলন নেই। আক্রান্তের সংখ্যা তেমন বাড়ছে না।

এমনকি খোদ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন এক বিজ্ঞপ্তিতে গবেষণায় প্রাপ্ত ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার গভীর রাতে দেয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় নমুনা পরীক্ষার সংখ্যা কম ছিল, আর এত কম সংখ্যক নমুনা ঢাকা শহরের প্রতিনিধিত্ব করে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পুরো বিষয়টি এখন লেজে-গোবরে হয়ে গেছে। তারা এখন নিজেদের গবেষণাকেই ভুল বলছে। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আব্দুন নূর তুষার বলেন, একটি স্পর্শকাতর বিষয় নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তামাশা করছে। এন্টিবডি তৈরি হয়ে গেছে বলার মধ্যে যে বিপদ আছে, এটা তাদের ভেবে দেখা উচিত ছিল। তাদের এই ঘোষণায় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাফেরা শুরু করতে পারে। তখন করোনার সংক্রমণ ঠেকাবে কে?

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক