হোম
নির্বাচিত কলাম

স্বাস্থ্যমন্ত্রীর জেনেভায় যাওয়া হল না দুবাই থেকেই ফিরলেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রীর জেনেভায় যাওয়া হল না দুবাই থেকেই ফিরলেন। গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের আরেক ভয়ংকর ভ্যারিয়েন্ট বা ধরন ওমিক্রন। এরপর অবশ্য বতসোয়ানা, হংকং, ইসরায়েল ও আরো কিছু দেশে ভাইরাসটির এই ধরনের খবর পাওয়া গেছে। এমনকি সবশেষ জার্মানি ও ইতালিতেও ওমিক্রনের অস্তিত্ব মেলার কথা বলা হচ্ছে। এ নিয়ে এখন নতুন আতঙ্ক বিরাজ করছে গোটা বিশ্বে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাপারে কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। এমনকি বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করার ঘোষণা দিয়েছে।

omicron covid 19 virus

গতকাল শনিবার, ২৭ নভেম্বর, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যখন একটি সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে রওনা হন তখনই দক্ষিণ আফ্রিকার ব্যাপারে ওই সিদ্ধান্তের কথা জানান। তবে এখন জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী নিজেও সরকারি সফরে শেষ পর্যন্ত সুইজারল্যান্ড যাননি। বরং সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকেই দেশে ফিরে এসেছেন তিনি।

করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী যে সতর্কতা চলছে, সেটার গুরুত্ব অনুধাবন করেই এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার দিবাগত রাতে দেশে ফেরেন। সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। আজ রোববার, ২৮ নভেম্বর, দুপুরে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল শনিবার সুইজ্যারল্যান্ডে অনুষ্ঠিতব্য একটি প্রোগ্রামের উদ্দেশ্যে সরকারি সফর শুরু করেছিলেন।

কিন্তু রওনা দিয়েও তিনি দুবাই থেকেই অন্য একটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফেরেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো জানান, দেশে কীভাবে ওমিক্রন মোকাবেলা করা যায় তা নিয়ে দ্রুতই জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠক শেষে সেদিনই স্বাস্থ্য খাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে জানাতে মিডিয়ায় ব্রিফ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 5 hours আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 6 hours আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 6 hours আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 6 hours আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 1 day আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 2 days আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 2 days আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক