হোম
নির্বাচিত কলাম

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে কোনো বিদেশি সংস্থা জড়িত কিনা তা তদন্ত হচ্ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে কোনো বিদেশি সংস্থা জড়িত কিনা- তা তদন্ত করা হচ্ছে। শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারব বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রোববার শারদীয় দুর্গোৎসবের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্তের মাধ্যমে আমরা সবকিছু বের করে আনব এবং আপনাদের জানাব। এই অস্থিতিশীলতার পেছনে কারা আছে?

কোনো বিদেশি সংস্থা এর সঙ্গে জড়িত কিনা এবং কোনো বিদেশি হস্তক্ষেপ আছে কিনা সবই আমরা তদন্ত করে দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে, রোহিঙ্গা নেতা হত্যা, এখনো আমরা কিছু বলতে পারছি না। আমরা অনেক কিছুই সন্দেহ করছি। তবে তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে এবং তখন আপনাদেরকে আমরা সব জানাব। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিকে বিচ্ছিন্ন বলুন, অথবা উদ্দেশ্যমূলক বলুন- সেটা আমরা বের করব।

হত্যার শিকার আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সোচ্চার ছিলেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্ত করে এর মূল কারণ বের করতে হবে এবং আমরা সে অনুযায়ী কাজ করছি।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। এ ঘটনায় পরদিন রাতে মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 14 hours আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 16 hours আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 19 hours আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 19 hours আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 19 hours আগে

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 2 days আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক