হোম
আন্তর্জাতিক

সেনাবাহিনীতে নারী কমান্ডার ভারত সরকার চায় না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২০ ১:০৩ অপরাহ্ণ

India-women-army-mknewsbd

ফাইল ছবি

ভারত সরকার মনে করে বাহিনীতে নারী অফিসারদের নেতৃত্ব বাহিনীর সদস্যরা নাও মানতে পারে। ভারত সরকার দেশের সুপ্রিম কোর্টকে জানিয়েছে সেনাবাহিনীতে নারী অফিসারদের নেতৃত্বদানকারী পদ দেওয়াটা অনুচিত হবে। নারীরা কোনও অংশেই পুরুষদের থেকে কম নন, এটা স্বীকার করেও বলা হয়েছে যে কমান্ডিং অফিসার পদে যদি নারীরা থাকেন তাহলে বাহিনীর সদস্যরা, যাদের অধিকাংশই গ্রামাঞ্চল থেকে আসেন, তারা নারী অফিসারকে নাও মেনে নিতে পারেন।

এছাড়াও নারীদের শারীরিক ও মানসিক ক্ষমতা পুরুষ অফিসারদের থেকে কম এবং যদি যুদ্ধ-বন্দী হিসাবে নারী অফিসাররা ধরা পড়েন শত্রু দেশের হাতে, তখন তাদের বেশি বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এইসব যুক্তিও দেখানো হয়েছে। প্রাক্তন সেনা কর্মকর্তা থেকে শুরু করে আইনজীবী – অনেকেই সরকারের এই পুরুষতান্ত্রিক মনোভাবের সমালোচনা করছেন। সুপ্রিম কোর্টের যে বেঞ্চে এই সংক্রান্ত মামলাটির শুনানি চলছে, তারাও বলেছে মানসিকতার পরিবর্তন হলেই নারী অফিসারদের কমান্ডার হিসাবে নিয়োগ করা যায়।

১৯৯২ সাল থেকেই ভারতে সেনাবাহিনীর বেশ কয়েকটি শাখায় শর্ট সার্ভিস কমিশনড অফিসার হিসাবে নারীদের নিয়োগ করা শুরু হয়। সরাসরি যুদ্ধে নারীদের এখনও পাঠানোর নিয়ম নেই, তারা সহযোগী শাখাগুলিতে কাজ করেন। কিন্তু সেই সব শাখাতেও তাদের কখনই স্থায়ীভাবে কমিশন করা হয় নি। স্থায়ী কমিশন্ড অফিসার হয়ে গেলেই নারীদেরও কমান্ডার হিসাবে নিয়োগ করতে হবে নানা শাখায়। সেখানেই আপত্তি তুলেছে সরকার। সেনাবাহিনীতে নারী অফিসারদের নিয়োগ করা নিয়ে প্রাথমিকভাবে আপত্তি তুলেছিলেন দেশের শীর্ষ সেনা অফিসারদের একাংশও। এদেরই মধ্যে ছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী।

প্রশিক্ষণ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীর নারী ক্যাডেট।

প্রশিক্ষণ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীর নারী ক্যাডেট।

জেনারেল রায় চৌধুরী বলেন, ব্যক্তিগতভাবে আমি এবং আরও কয়েকজন সিনিয়ার অফিসার আপত্তি করেছিলাম বাহিনীতে সরাসরি যুদ্ধের ক্ষেত্রে নারীদের নিয়োগের ব্যাপারে। কিন্তু সরকার যখন সিদ্ধান্ত নিল, সেটা সেনা অফিসার হিসাবে আমরা মানতে বাধ্য। তবে একবার যখন নারীদের নিয়োগের সিদ্ধান্ত সরকার নিয়েইছে, তাহলে তাদের কেন তাদের কেন কমান্ডিং অফিসার হিসাবে নিয়োগ করা যাবে না? নারী অফিসাররা যাতে নেতৃত্ব দেওয়ার কাজটা সুষ্ঠুভাবে করতে পারে, তার জন্য সংশ্লিষ্ট যাবতীয় বাধা সরকারকেই দূর করতে হবে,” বলছিলেন জেনারেল শঙ্কর রায় চৌধুরী। ২০১০ সালে দিল্লি হাইকোর্ট নারী অফিসারদেরও স্থায়ী কমিশন্ড অফিসার হিসাবে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল। সেই মামলাই এখন সুপ্রিম কোর্টে গেছে।

নারী সেনা অফিসারদের হয়ে যিনি সুপ্রিম কোর্টে মামলাটি লড়ছেন, সেই সিনিয়ার অ্যাডভোকেট ঐশ্বর্যা ভাট্টি বলেন, গত ২৬-২৭ বছর ধরে নারী অফিসারেরা সেনাবাহিনীর ১০টি শাখায় কাজ করছেন। এবং তারা বারে বারে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। তারা কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় কাজ করেন, শত্রুর গুলির মুখেও তাদের পড়তে হয়। বাহিনীর পুরুষ অফিসারদের যত বিপদের ঝুঁকি নিতে হয়, ওই এলাকায় নিযুক্ত নারী অফিসারদেরও ঝুঁকি ঠিক ততটাই। কিন্তু তবুও নারীদের স্থায়ী কমিশন্ড অফিসার হতে দেওয়া হচ্ছে না। এর ফলে একই ঝুঁকি নিয়ে কাজ করেও নারী অফিসারেরা দ্বিতীয় শ্রেণীর অফিসার হয়ে থেকে যাচ্ছেন।

উদাহরণ হিসাবে সিনিয়ার অ্যাডভোকেট মিজ. ভাট্টি বলছিলেন, বালাকোটে যখন আকাশে দুই দেশের বিমানবাহিনীর মুখোমুখি যুদ্ধ চলছে, সেই গোটা অপারেশনের ফ্লাইট কন্ট্রোলার ছিলেন স্কোয়াড্রন লিডার মিন্টি আগরওয়াল। এর জন্য তিনি যুদ্ধ সেনা মেডেল পেয়েছেন। বিমানবাহিনীতে যুদ্ধ বিমানও চালাতে দেওয়া হচ্ছে নারীদের। তাহলে সেনাবাহিনীতে নারীদের স্থায়ী কমিশন্ড অফিসার করতে আপত্তি কেন? আমার তো মনে হয় এটা শুধুই মানসিকতার সমস্যা। এবছর ভারতের গণতন্ত্র দিবসের প্যারেডেরও নেতৃত্ব দিয়েছেন এক তরুণ নারী অফিসার – ক্যাপ্টেন তানিয়া শেরগিল।

২০২০ এ ভারতের গণতন্ত্র দিবসের প্যারেডে পুরুষ বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তরুণ নারী অফিসার - ক্যাপ্টেন তানিয়া শেরগিল।

২০২০ এ ভারতের গণতন্ত্র দিবসের প্যারেডে পুরুষ বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তরুণ নারী অফিসার – ক্যাপ্টেন তানিয়া শেরগিল।

ভারতের এলিট কম্যান্ডো বাহিনী ন্যাশানাল সিকিউরিটি গার্ডসের (এনএসজি) প্রাক্তন কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী বলছিলেন, অজস্র উদাহরণ আছে দেশের নানা পুলিশ এবং আধা সামরিক বাহিনীগুলোতে, যেখানে নারী অফিসাররা নেতৃত্বদানকারী পদে রয়েছেন। এমনকী এখন তো এনএসজিতেও নারী কম্যান্ডোরা আছেন। শারীরিক এবং মানসিক দিক থেকে তারা কোনও অংশে পুরুষদের থেকে কম নন। তাহলে সেনাবাহিনীতেই বা যুদ্ধ করার প্রয়োজন হলে নারীরা পারবেন না কেন? নারী অফিসারদের স্থায়ী কমিশন দিয়ে তাদের কমান্ডার হিসাবে নিয়োগ করার বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় সরকার আরও বলেছে যে সেনাবাহিনীতে মূলত গ্রামাঞ্চল থেকে আসা পুরুষ সদস্যরাই থাকেন। তারা একজন নারীকে কমান্ডিং অফিসার হিসাবে মেনে নাও নিতে পারেন।

জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলছিলেন, যদি নারী কমান্ডিং অফিসার নিযুক্ত হন, তার হুকুম মানব না, এটা একটা সেনাবাহিনীতে থেকে বলা যায় না। এটা খুব বিপজ্জনক। সুপ্রিম কোর্টের সিনিয়ার অ্যাডভোকেট ঐশ্বর্যা ভাট্টির কথায়,এটা একেবারেই মানসিকতার সমস্যা। দরকার সেই মানসিকতা বদলের। আর প্রাক্তণ কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী এটাকে ব্যাখ্যা করছিলেন মনুবাদী সংস্কৃতির প্রতিফলন, যা নারীদের পিছিয়ে রাখার চিন্তাভাবনায় রসদ যোগায়।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 4 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 9 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 9 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 10 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 10 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 10 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 10 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক