হোম
আইন-বিচার

সুনামগঞ্জ ৪ সহোদরকে কুপিয়ে আহত করার মামলায় এক আসামী গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বাজারে বাচ্ছাদের ঝগড়াকে কেন্দ্র করে চারটি নিরীহ পরিবারের বাড়িতে গিয়ে হামলা,ভাংচুর,ব্যবসার নগদ একলাখ ১০ হাজার টাকা ছিনিয়ে ৪ সহোদরকে কুৃপিয়ে গুরুতর জখম করার মামলায় ৪ নং আসামী অসিত রঞ্জন দাসকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শান্তিগঞ্জ থানার এস আই অনুপদ দেবনাথের নেতৃত্বে পুলিশ সদস্যরা সিভির পোশাকে গোপন সংবাদের ভিত্তিতে টাইলার গ্রামের পাশে ঠাকুরভোগের হাওরে আসামী গরুর ঘাস কাটার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী অসিত রঞ্জন দাস টাইলা গ্রামের মৃত জ্ঞান রঞ্জন দাসের ছেলে এবং তার বিরুদ্ধে এই হামলার ঘটনায় ইন্দন রয়েছে বলে বাদি পক্ষের লোকজন জানান।
এ ঘটনায় গত ১৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে গুরুতর আহত পরিমল চন্দ্র দাস বাদি হয়ে টাইলা গ্রামের ঝুনু দাসকে প্রধান আসামী কওে এবং ১৭ জনের নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরো কয়েকজনকে সম্পৃত্ত করে শান্তিগঞ্জ থানায়। ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং-৬,তারিখ ১৪/০২/২০২৩ ইং। মামলায় টাইলা গ্রামের মৃত বিনদ বিহারী দাসের ছেলে ঝুনু দাস(৬০)কে প্রধান আসামী করে তার সহোদর বিকেশ চন্দ্র দাস(৫৮),মৃত,মৃত মাখন দাসের ছেলে সুষেন দাস(৫৫),মৃত জ্ঞান রঞ্জন দাসের ছেলে অসিত চন্দ্র দাস(৪২),মৃত নুনু দাসের ছেলে ভানু দাস(৪৫) ও প্রাণ কৃষ্ণ দাস(৩০),বিক্রয় দাসের ছেলে দীপক দাস(৩০)ও বিউটন দাস(৩২),মৃত বিধু রঞ্জন দাসের ছেলে বিক্রয় দাস(৬০),ঝুনু দাসের তিন ছেলে হরি দাস(২৮),নিতাই দাস(২৬),গৌর নিতাই দাস(২৪),সুষেন দাসের দুই ছেলে সুবল দাস(২৮),সুবোধ দাস(২৫),ভানু দাসের ছেলে স্বপন দাস(২০)বিকেশ দাসের ছেলে বিবেক দাস(২২),মৃত মানিক দাসের ছেলে মিন্ট দাস(২৮) এই ১৭ জনের নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরো কয়েকজন আসামী করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,গত ১২ ফেব্রুয়ারী বিকেলে বাদির বড়ভাই গুরুতর আহত সুধারঞ্জন দাসের ছেলের সাথে একটি কুকুরের ছানা নিয়ে একই গ্রামের হামলাকারী আসামী ঝুনু দাস ও সুষেন দাসের ছেলেদের কথা কাটাাকটির এক পর্যায়ে বাচ্ছাদের মধ্যে মারামারি হয়। এ্ই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার রাত আনুমানিক ৯টায় কাছাকাছি সময়ে মামলার প্রধান আসামী ঝুনু দাস,বিকেশ দাস,সুষেন দাস ও অসিত দাসের নেতৃত্বে নামাংঙ্কিত আসামীরা তাদের গ্রুপের ১৮/২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় দাড়াঁলো অস্ত্র রামদা,দা,ডেগার ও লাঠিসোটা নিয়ে টাইলা বাজার সংলগ্ন নিরীহ সুধারঞ্জন দাস ও তার তিন সহোদরের বাড়িঘরে হামলা,ভাংচুর ও লুটপাঠ চালায়।
এসময় হামলাকারীরা ৪ সহোদর সুধারঞ্জন দাস,সুজিত দাস,পরিমল চন্দ্র দাস ও সনজিৎ দাসকে মাথা পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে দাড়াঁলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে । হামলাকারীরা আহত অটো মিল ব্যবসায়ী সুধারঞ্জন দাসের পকেটে থাকা নগদ ৫০ হাজার ও ছানা দুধের ব্যবসায়ী পরিমল চন্দ্র দাসের পকেটে থাকা ৬০ হাজার টাকা সহ মোট একলাখ ১০ হাজার টাকাসহ আসবাবপত্র লুটপাঠ করে নিয়ে যায় ।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। আহত সবার মাথা ও পিঠে একাধিক দাড়াঁলো অস্ত্রের আঘাত রয়েছে। এরমধ্যে সুধারঞ্জন দাসের বাম চোখে রড দিয়ে আঘাত করায় তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও উন্নত চিকিৎসা শেষে তারা এখন নিজ বাড়িতেই অবস্থান করছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনুপম দেবনাথ অসিত রঞ্জন দাস নামে এক আসামীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. খালেদ চৌধুরী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 7 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 20 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 20 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 21 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক