হোম
আইন-বিচার

সুনামগঞ্জে ৪ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস (২০) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন শরীফের একটি পৃষ্ঠার উপর পা রাখা ছবি কমেন্ট করেন। পরবর্তীতে, উক্ত কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য একটি আইডি থেকে শেয়ার করা হলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়।

এই পোস্টটি কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অভিযুক্ত ফেসবুক কমেন্টদাতা আকাশ দাসকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তবে, আকাশ দাসের বিচারের দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ে মংলারগাঁও গ্রামের আকাশ দাসের বসতঘর এবং তার আত্মীয় মানিক দাসের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। এছাড়া, মাধব রায়ের রেস্তোরাঁ, লোকনাথ মন্দির এবং বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

হিন্দু সসম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দিরে হামলার ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই আরাফাত ইবনে সফিউল্লাহ বাদী হয়ে আজ ১৪ ডিসেম্বর এজাহার দায়ের করলে একটি মামলা রুজু করা হয়। ঘটনার তদন্ত ও অভিযানের মাধ্যমে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার থানার মংলারগাঁও (মাস্টারপাড়া) গ্রামের আলীম হোসেন (২০) একই থানার মাঝেরগাঁও গ্রামের সুলতান আহমেদ রাজু (২০),পূর্ব মাছিমপুর গ্রামের এমরান হোসেন (২৬) ও শাহজাহান হোসেন (২১)।

গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশ সকল ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। কারো উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। যে কোনো ধরনের সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 12 minutes আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 4 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 10 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 20 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক