হোম
নির্বাচিত কলাম

সুনামগঞ্জে ভুয়া ডাক্তার নেই,মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় স্বস্তিতে সেবা গ্রহিতাগণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মে, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শুধু জেলা সদর হাসপাতালেই নয় জেলার ১২টি উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকটের একেই অবস্থা। এ অবস্থায় কর্মরত মেডিকেল অফিসারদের পাশে থেকে সহায়তা করছেন মেডিকেল এসিস্ট্যান্টগন।

এ কারনে প্রতিদিন হাসপাতালে যে পরিমান রোগী আসে চিকিৎসা সেবা নিতে,সে পরিমান চিকিৎসা না থাকায় মেডিকেল এসিস্ট্যান্টগন চিকিৎসায় সহায়তা করায় যেন স্বস্তি নিঃশ্বাস ফেলেন কর্মরত চিকিৎসক ও সেবা গ্রহিতাগন।

সচেতন মহল বলছেন,সম্প্রতি ভুয়া ডাক্তার বলে সংবাদ প্রকাশে সর্ব মহলে বিতর্কের সৃষ্টি করে। কারন যাকে ভুয়া ডাক্তার বলা হয়েছে সে একজন মেডিকেল এসিস্ট্যান্ট। হাসপাতালে এমনিতেই চিকিৎসক সংকট,জনবল নেই এর মধ্যে ভুয়া ডাক্তার বলে প্রচার করায় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে।

সরজমিন হাসপাতালের কয়েকটি কক্ষের খোঁজ নিয়ে দেখা গেছে,হাসপাতালে আগত অতিরিক্ত রোগীদের সামাল দিতে পারছে না মেডিকেল অফিসারগন। আউটডোরে ও জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে মেডিকেল অফিসারগন আগত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশে সহায়তা করেছেন মেডিকেল এসিস্ট্যান্টগন। তারাও আগত রোগীদের সমস্যার বর্ননা শুনে মেডিকেল অফিসার এর পরামর্শ নিয়ে সাদা কাগজে (স্লীপে) সরকারী ঔষধ লিখে দিচ্ছেন।

সদর হাসপাতালের আউটডোর ১০ নং কক্ষে গিয়ে দেখা যায় মেডিকেল অফিসার জহর লাল রায় আগত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি আগত রোগীগনদের সমস্যার কথা শুনে মেডিকেল অফিসারের পরামর্শ নিয়ে মেডিকেল এসিস্ট্যান্টগন ঔষধ লিখে দিচ্ছেন। এতে করে লাইনে থাকা দ্রুত রোগীগন চলে যাচ্ছেন।

চিকিৎসা সেবা নিতে আসা জামিল মিয়া জানান,
সদর হাসপাতালে শুধু চিকিৎসক সংকটেই নয় হাসপাতালে বিভিন্ন পদে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে দীর্ঘদিন ধরে। এছাড়াও বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে করে কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সর্বস্তরের জনগণ। এর মধ্যে মেডিকেল এসিস্ট্যান্ট এখন নাই মামার চেয়ে কানা মামার মতই কাজ করছে। তারা থাকায় দ্রুত চিকিৎসা সেবা নিতে পারছি। তারা না হলে দীর্ঘ লাইন ধরে দীর্ঘ সময় দাড়িয়ে থেকে চিকিৎসা নিতে হতো।

এসময় মেডিকেল এসিস্ট্যান্ট মেহেদী হাসান এর সাথে কথা হলে তিনি জানান,হাসপাতালে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমানে রোগী আসে। আগত রোগীদের সকাল থেকে দুপুর পর্যন্ত সামাল দেয়া খুবেই কষ্ট কর। এই কক্ষে আমরা কয়েকজন আছি তারা সবাই আগত রোগীদের সমস্যার গুলো শুনে স্যারের পরামর্শে স্লীপে ঔষধ লিখে দিচ্ছি সরকারী ভাবে বিনা মূল্যে ঔষধ যেন নিতে পারে।

ডাক্তার জহর লাল জানান,হাসপাতালে আগত রোগীদের আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি। মেডিকেল এসিস্ট্যান্ট যারা হাসপাতালে মেডিকেল অফিসারদের সাথে আছে তারা আমাদের পরামর্শেই আগত রোগীদের স্লীপ ঔষধ লিখে দেয়। তারা থাকায় আমাদের একটু সহযোগিতা হয়। না হলে অতিরিক্ত রোগী সামাল দেয়া খুব কষ্টকর।

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান স্বপন জানান, হাসপাতালে কোনো ভুয়া ডাক্তার নেই। এমনকি জেলার কোনো হাসপাতালেই নেই। হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। তাই মেডিকেল অফিসারদের সাথে মেডিকেল এসিস্ট্যান্ট গন চিকিৎসা সেবা দিচ্ছেন এতে করে আগত রোগীদের দ্রুত সেবা নিয়ে চলেও যাচ্ছেন।

তিনি আরও জানান,মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় চিকিৎসক সংকটের মধ্যে সহায়ক হিসাবে কাজে লাগছে। হাসপাতালে ৫২ ভাগ চিকিৎসকের পদ শুন্য রয়েছে। এছাড়াও পুরো হাসপাতালের প্রায় ৫৭ ভাগ জনবলের পদ খালি রয়েছে। তবে জনবল সংকটের বিষয় উর্ধবতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 6 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 14 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক