হোম
নির্বাচিত কলাম

সুনামগঞ্জে জাপার ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সদর ও বিশ্বম্ভরপুর আসনের বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে রুপ নেয়।জেলা জাতীয় সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মণির উদ্দিনমনিরের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুসনুর,যুগ্ম আহবায়ক ও জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মো. রশিদ মিয়া,বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল কাদির,শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদ আহমদ,পৌরসভার কাউন্সিলর পেয়ারা বেগম,জেলা মহিলা পার্টির সাধারন সম্পাদক ফরিদা বেগম, ,বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া,গৌরারং ইউপি চেয়ারম্যান শওকত আলী ও লক্ষণশ্রী ইউপি সদস্য মো. মহিনুর রহমান মহিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন,আমি একজন মধ্যবিক্ত পরিবারের সন্তান এবং জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের অবহেলিত মানুষজনের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে জনগনের ভোটে এমপি নির্বাচিত হয়েছি। আমি কিন্ত টাকা কামানোর জন্য সংসদ সদস্য নির্বাচিত হইনি। আমার বাসার দরজা এই আসনের মানুষের জন্য দিনরাত খোলা রয়েছে দাবী করে বলেন,আমি এই আসনের মানুষের রাস্তাঘাট,স্কুল,কলেজ ব্রীজ কালভার্ড নির্মাণ করে এই এলাকার মানুষের ভাগ্য পরিবতর্নের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন অনেকেই কুৎসা রটনা করেন আমি এসবে কান না দিয়ে ধারারগাঁও ও হালুয়ারঘাটের সুরমা নদীতে ব্রীজ নির্মাণের জন্য সংসদে বার বার কথা বলেছি। এই ব্রীজের জন্য ইতিমধ্যে ট্রেন্ডার আহবান করা হয়েছে এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উন্নয়নে বিশ্বাস করেন বলেই দ্রুত সমযের মধ্যে এই ব্রীজটি নির্মাণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে যারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন অনেকেই ইতিমধ্যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাজেই এই আসনের সাধারন মানুষ জাতীয় পার্টিকে ভালবাসেন বলেই বার বার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি সদর ও বিশ্বম্ভরপুর আসনের সর্বস্তরের জনসাধারনকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন বলেই তার শাসনামলে উপজেলা বিকেন্দ্রিকরণ করে উপজেলা পরিষদের কার্যক্রম চালু করে উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন পদ্ধতির মাধ্যমে তৃণমূলের মানুষের দৌঁড়গড়ায় জনপ্রতিনিধিদের সরাসরি সেবা চালুর ব্যবস্থা করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলে দাবী করেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 11 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 17 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক