হোম
আইন-বিচার

সুনামগঞ্জে অভিযানে মাদক,ডাকাতি,অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত ১২জন আটক।

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়। সুনামগঞ্জ সদর উপজেলাকে মাদক,সন্ত্রাস, চুরি,ডাকাতি,ছিনতাইও অনলাইন জুয়া ক্যাসিনো নির্মুল করতে ওসি রতন সেখের নেতৃত্বে জোড়ালো অভিযানে পুলিশের সৌকস টিম দিনরাত ধারাবাহিক অভিযান পরিচালনা করে চলেছেন।

এবং প্রতিনিয়ত অপরাধীদের আটক করে আদালতে প্রেরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৪৮ ঘন্টার অভিযানে ডাকাতি ছিনতাই, মাদকও ইয়াবা ব্যবসায়ীসহ অনলাইন ক্যাসিনো কান্ডের জড়িত নারী পুরুষসহ ১২জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ। জানাযায় গত ১০মে রবিবার ২০২৬ইং তারিখ ওসি রতন সেখ পিপিএম এর নেতৃত্বে এসআই আশরাফ এসআই জহিরসহ পুলিশের সৌকস টিম আব্দু জহুর সেতুর পাশ হতে ডাকাতি ও ছিনতাইয়ের সময় হাতেনাতে ডাকাত ও ছিনতাইকারী দলের ৩সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলো ডাকাত দলের সরদার এবং ১৮ টি মামলার আসামি মোঃ এনামুল হক সাগর(বাদশা-৩৫),তার সহযোগী শামিনুর ইসলাম শিমুল (২০),এবং নিকতারা বেগম(৩২)।

এছাড়াও ১১ই মে রোজ সোমবার  পৌর শহরের হাছন নগর ময়নার পয়েন্টে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর থানার ওসি রতন সেখ পিপিএম এসময় ইয়াবা মাদক সরঞ্জামসহ ৪ ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়।

ওসি রতন শেখ পিপিএম নেতৃত্বে এসআই হানিফ, এএসআই জাকারিয়া সঙ্গীয় ফোর্সদের উপস্থিতিতে সুনামগঞ্জ শহরের বিহারী পয়েন্টে বেলা১টার সময় অভিযান পরিচালনা করে হাতেনাতে ৩জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন পরে তাদের তথ্য মতে আরও একজনকে আটক করা হয়। আটককৃতরা হলো চিহ্নিত ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী..১। আশরাফ উল্লাহ(৩৫), পিতা- আক্তারুজ্জামান, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ, বর্তমান ঠিকানা : ধানসিঁড়ি ১৫/এ, বনানীপাড়া, সুনামগঞ্জ পৌরসভা, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, ২। জনি মিয়া (৩৮), পিতা- কালা মিয়া, সাং-সেলবরশ, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা : আলীপাড়া (শাহিনের বাসা), সুনামগঞ্জ পৌরসভা, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, ৩। নুরুজ্জামান খাঁন (৫২), পিতা-মৃত নুরুল ইসলাম খাঁন, সাং-হাছননগর, সুনামগঞ্জ পৌরসভা, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ ৪। সবুর মিয়া ওরফে সবুজ(৪৬), পিতা-মোঃ আব্দুল লতিফ, সাং-বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ।
‎এছাড়াও প্রতারণা ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি ১মহিলাকে আটক করা হয়। আটককৃত মহিলার নাম ছামছিয়া, স্বামী এবাদুর রহমান সে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামের বাসিন্দা। ।

‎তাছাড়াও ১২মে রোজ মঙ্গলবার সদর থানা পুলিশের অভিযানে  অনলাইন ক্যাসিনো জুয়া  কান্ড বন্ধে ওসি রতনসেখ পিপিএম এর নেতৃত্বে এসআই জাকারিয়া, এসআই জহির,এসআই আশরাফসহ পুলিশের টিম অভিযান পরিচালনা করেন। এসময়  চিহ্নিত প্রতারক পোর শহরের আপ্তাব নগর এলাকার বাসিন্দা এবং অনলাইন ক্যাসিনো জুয়ারু মোস্তকসহ ৪জনকে আটক করা হয়। জানা যায় মোস্তাক সরকারিভাবে ডিপ টিউবওয়েল বসানোর কথা বলে উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের সরকারি কাগজ সিল মেরে জাল জালিয়াতি করে করে সাধারণ গরীব  মানুষের সাথে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাথ করে আসছে দীর্ঘদিন যাবত।

তারই সুনির্দিষ্ট তথ্যসহ অনলাইন জুয়ার এজেন্ট  মোস্তাক হোসেনকে আটক করা হয়। তার কাছে থাকা উদ্ধারকৃত মোবাইলে জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়ার বিপুল পরিমাণ টাকা লেনদেনের তথ্য পাওয়ার পর মোবাইলে জব্দ করা হয়েছে বলে জানান সদর থানা পুলিশ । আটককৃত মোস্তাক আপ্তাব নগর  এলাকার বাসিন্দা আব্দুল আহাদের ছেলে। এছাড়াও অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে জড়িত আরও তিনজনকে আটক করা হয়েছে আটককৃত ঐ তিনজন হলো রাূিন ইসলাম বাপ্পা(২৭), সে নতুন হাছন নগর এলাকার বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা মোঃ আবুল মিয়ার ছেলে মোঃ তানিম হোসেন(২৮), মৃত রজব আলীর ছেলে মোঃ মারুফ আহমেদ(২৯)।

‎এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম কাছে জানতে চাইলে তিনি বলেন  সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় সুনামগঞ্জ সদর থানা এড়িয়াকে মাদক,জুয়া,সন্ত্রাস,চুরি,ছিনতাই মুক্ত করতে আমাদের অভিযান অব্যহত আছে অপরাধ দমনে আমাদের পুলিশের বিশেষ  অভিযান চলমান থাকবে। গত ৪৮ঘন্টায় বিভিন্ন মামলায় ১২জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মুল অভিযানে পুলিশ জিরো ট্রলারেন্স বাস্তবায়নে ঐক্যবদ্ধ এবং কঠোর অবস্থানে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 35 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 19 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক