হোম
আন্তর্জাতিক

সীমান্তে মিয়ানমার সেনাদের সন্দেহজনক গতিবিধি !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৭ অপরাহ্ণ

সীমান্তে মিয়ানমার সেনাদের সন্দেহজনক গতিবিধি-এমকে নিউজ বিডি

ফাইল ছবি

সীমান্তে মিয়ানমার সেনাদের সন্দেহজনক গতিবিধি। বাংলাদেশকে কেন ব্যাখ্যা করছে না মিয়ানমার, সীমান্তে সৈন্য সমাবেশের কারণ সরকার বলেছে, সীমান্তে মিয়ানমার সেনাদের সন্দেহজনক গতিবিধি বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, দুই দেশের মধ্যে সীমান্ত সম্পর্কিত চুক্তি অনুযায়ী সৈন্য সমাবেশের কারণ বা উদ্দেশ্য জানানোর কথা থাকলেও মিয়ানমার বাংলাদেশকে তা জানায়নি। এদিকে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের বক্তব্য তারা তাদের সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করেছেন। কিন্তু ঘটনা সম্পর্কে তিনি কিছু বলেননি। গত রোববার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে মিয়ানমারের সেনাদের গতিবিধি বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অন্তত তিনটি পয়েন্টে মিয়ানমার সৈন্য সমাবেশ করছে কয়েকদিন ধরে। এর তথ্য প্রমাণ বাংলাদেশের কাছে রয়েছে বলে ঢাকায় কর্মকর্তারা বলেছেন। তারা জানিয়েছেন, সেজন্য ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে। কিন্তু হঠাৎ সীমান্তে কেন সৈন্য সমাবেশ করা হয়েছে- বাংলাদেশের এই প্রশ্নে মিয়ানমার এখনও কোন জবাব দেয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মিয়ানমার তাদের অভ্যন্তরীণ কোন সন্ত্রাসী বা বিচ্ছিন্নতবাদী গোষ্ঠীর জন্য সৈন্য সমাবেশ করলেও সীমান্তের কাছে হওয়ায় তা বাংলাদেশকে জানানো উচিত ছিল।

আমরা ভিজ্যুয়াল পেয়েছি কিছু এবং আমরা কিছু ছবিও পেয়েছি। সেটি হচ্ছে যে, মিয়ানমার সেনাবাহিনী সিভিলিয়ান বোট ব্যবহার করে বাংলাদেশের সীমান্তের কাছে তাদের বেশ কিছু জায়গায় সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে। এসব ক্ষেত্রে যা হয়, প্রতিবেশি রাষ্ট্রগুলো তাদের অভ্যন্তরীন কোন ইনসারজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে পাশ্ববর্তী রাষ্ট্রকে তা জানানোর একটা নিয়ম আছে। তো তারা আমাদেরকে না জানিয়ে এ কাজটি করেছে। আমরা একারণে সেটা তাদের এখানকার দূতাবাসকে জানিয়েছি।

তিনি আরও বলেছেন, আমরা প্রত্যাশা করি, এ ধরণের সৈন্য সমাবেশ ঘটানোর আগে- কী উদ্দেশ্যে করা হচ্ছে, কখন করা হচ্ছে এবং কী পরিমাণ করা হচ্ছে- এ বিষয়গুলো যেন সবসময় আমাদের জানিয়ে রাখা হয়। তা না হলে এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, এখানে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিন বছর আগে ২০১৭ সালের অগাস্ট মাসে মিয়ানমারে নিপীড়নের অভিযোগ তুলে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। এই সংকট দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টার অংশ হিসাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ২০১৮ সালে মিয়ানমার সফরে গিয়ে সীমান্ত সম্পর্কে দু’টি চুক্তি করেছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আন্তর্জাতিক নিয়মের বাইরেও দুই দেশের এই চুক্তি অনুযায়ী সীমান্তে সৈন্য সমাবেশ করার বিষয়ে বাংলাদেশকে জানানো হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে সেটিও মিয়ানমারকে বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরের সময় যে দু’টি চুক্তি আমরা স্বাক্ষর করেছিলোম, তার একটি হচ্ছে, এস্টাবলিশমেন্ট অব বর্ডার লিঁয়াজো অফিস। আরেকটা ছিল কোঅর্ডিনেটেড পেট্রোল বা যৌথ টহলের ব্যাপারে।আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি যে এই দু’টো চুক্তির আলোকে আমরা কাজ করতে পারি। তাদের দেশে যে ডোমেস্টিক চ্যালেঞ্জগুলি আছে, আমরা সেটা বুঝি। সেখানে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়, সেটাও বুঝি। এ কারণেই আমরা তখন স্বতপ্রণোদিত হয়ে আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বাক্ষর হয়েছিল।

তিনি আরও বলেছেন, এই চুক্তি দু’টির আলোকে কিন্তু মিয়ানমার আমাদেরকে আগে থেকে জানিয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে পারে এবং আমাদেরও সহযোগিতা নিতে পারে। কিন্তু সেটা না করে এই ব্যবস্থা যেটা নিয়েছে, এটি গ্রহণযোগ্য নয় আমাদের কাছে।তা আমরা তাদেরকে পরিস্কার ভাষায় জানিয়েছি। সীমান্তে সৈন্য সমাবেশের বিষয়ে বাংলাদেশের প্রতিবাদের খবর মিয়ানমারের একটি সংবাদ মাধ্যম মিজিমা নিউজ প্রকাশ করেছে। তবে তারা খবরটি প্রকাশ করেছে বাংলাদেশের একটি অনলাইনের খবরকে উদ্ধৃত করে।

দেশটির সরকারও ঘটনাটি সম্পর্কে কোন বক্তব্য দেয়নি। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের মহাপরিচালক অউং কো সংবাদ মাধ্যমকে এটুকুই বলেছেন যে, তারা বাংলাদেশের বক্তব্য পেয়েছেন। সীমান্তের ঘটনার ব্যাপারে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার যে বক্তব্য দিয়েছে, সেই রিপোর্ট আমরা পেয়েছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তা কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ে পাঠিয়েছি। এই মুহুর্তে এর বাইরে কোন মন্তব্য নেই। বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, ১১ লাখের বেশি রোহিঙ্গা যখন বাংলাদেশে এসেছে, তখনও মিয়ানমার সীমান্তের কাছে সৈন্য সমাবেশ করেছিল। এছাড়া রোহিঙ্গা সংকটের পর তাদের সামরিক হেলিকপ্টার সীমান্তে উড়েছিল, যা নিয়ে সে সময়ও বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছিল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

​শালবাহান বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের
অপরাধ 12 hours আগে

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য।
অপরাধ 16 hours আগে

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।
রংপুর 1 day আগে

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব বললেন আইজিপি আলী
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।
আইন-বিচার 2 days আগে

সাভার পৌরসভার কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু এমপির।
ঢাকা 2 days আগে

সান্তাহারে জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস অভিযানে কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা।
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কিশোর,আশঙ্কাজনক।
দুর্ঘটনা 3 days আগে

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 5 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক