admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মে, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
সানিয়াদ হোসেন সাঈদী,রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়াই বিএসএফের দুটি আঙুল বিচ্ছিন্ন করেছেন এক বাংলাদেশি কৃষক। অভিযোগ উঠেছে, এক বাংলাদেশি নাগরিক সীমান্ত ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাংলাদেশি এক বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন করে ফেলেছেন।
বুধবার (১৪ মে) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীন ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন বাংলাদেশি দৈনন্দিন প্রয়োজনে ঘাস সংগ্রহের জন্য স্থানীয় সীমান্ত যায়। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে এক ব্যক্তি তার কাছে থাকা ধারালো কাস্তে দিয়ে এক বিএসএফ জওয়ানের হাতে সজোরে আঘাত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই আঘাতে বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অন্য বাংলাদেশি সঙ্গীরা। তাদের মধ্যে তিনজন দ্রুত নিজেদের সীমানায় ফিরে আসতে সক্ষম হলেও অভিযুক্ত ব্যক্তিকে বিএসএফ সদস্যরা ধরে ফেলেন। এ মুহূর্তে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তানজির আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করছি খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||