হোম
আন্তর্জাতিক

সীমানা পেরোনো অসম প্রেমের বিয়োগান্ত পরিণতি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০১৯ ১২:৪৯ অপরাহ্ণ

love-mknewsbd

ফাইল ছবি

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে আসা খাসিয়া নারীকে তার অনিচ্ছা সত্ত্বেও বৃহস্পতিবার স্বামীর পরিবারের লোকজন জোর করে নিয়ে যান প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে আসা খাসিয়া নারীকে অবশেষে যেতেই হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও স্বামীর পরিবারের লোকজন জোরপূর্বক তাকে নিয়ে গেছে। সেই সঙ্গে সমাধিও ঘটেছে পাঁচ সন্তানের জননী ও এক সন্তানের জনকের এই অসম প্রেমের। অপরদিকে ভারতীয় ওই নারীকে ফেরত দিয়ে সেখানে আটকে থাকা এক বাংলাদেশি ও শতাধিক গরু ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দীর্ঘ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিকাল সাড়ে ৫টায় উভয় দেশে আটক নারী-পুরুষ ও গরু হস্তান্তর করা হয়। প্রেমের টানে ভারত থেকে পালিয়ে আসা খাসিয়া নারী প্রেমিক ফিরোজ মিয়ার কাছ থেকে বাড়ি ফিরতে অস্বীকৃতি জানালে তার স্বজনরা অনেকটা জোর করে নিয়ে যান। আর এর মধ্য দিয়ে সপ্তাহ ধরে চলা দুই দেশের সীমান্তের উত্তেজনাও প্রশমিত হলো। সরেজমিন দেখা গেছে, সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ থেকে খাসিয়া নারীকে নিতে আসেন তার স্বামীসহ পরিবারের লোকজন। কিন্তু তিনি ফিরে যেতে আপত্তি জানান। মাটিতে লুটিয়ে পড়ে এক সন্তানের জনক বাংলাদেশি যুবক ফিরোজের কাছে থাকার আকুতি জানান পাঁচ সন্তানের জননী। তবে তার এই কথায় কেউ সায় দিতে পারেনি। একপর্যায়ে তাকে কোলে তুলে বিজিবি-বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে সীমান্ত অতিক্রম করেন খাসিয়ারা। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বিজিবির ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কাদির, জৈন্তাপুর মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল, এএসআই যমুনাসহ প্রায় ৪০ জন বিজিবি ও পুলিশ সদস্য। অপরদিকে ভারতের পক্ষে ছিলেন- বিএসএফের হেওয়াই ক্যাম্প কমান্ডার আইএসপি সুরেন্দ্র রায়, এসআই পংকজ কুমার, এইচসি মহর সিং, ভারতীয় পুলিশের এসআই আর-এ-পারিয়াংসহ বিএসএফ ও ভারতীয় পুলিশের প্রায় অর্ধশতাধিক সদস্য। উলেস্নখ্য, প্রেমের টানে ভারতীয় পাঁচ সন্তানের খাসিয়া জননীর বাংলাদেশে চলে আসাকে কেন্দ্র করে এক বাংলাদেশি নাগরিকসহ প্রায় শতাধিক গরু ধরে নিয়ে যায় ভারতীয় খাসিয়ারা। অবশেষে কয়েক দফা পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলে বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর লিখিতভাবে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির বলেন, আমরা কয়েক দফা শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে চলে আসা নারীকে পুলিশের মাধ্যমে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা থেকে উদ্ধার করে নিয়ে আসি, বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করি। খাসিয়া কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকসহ গরুগুলো তাদের কাছ থেকে আমরা বুঝে নেই। বর্তমানে জৈন্তাপুর উপজেলার টিপরাখলা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 14 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 14 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 21 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 day আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক