হোম
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ২৬ হাজার কভিড-১৯ আক্রান্তের মধ্যে ২৩ হাজারই বিদেশী শ্রমিক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ মে, ২০২০ ৬:৩৭ অপরাহ্ণ

Singapore-kovid-19-mknewsbd

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ  সিঙ্গাপুরে হাজার হাজার অভিবাসী শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত এপ্রিল মাসের শুরুতে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল হাজারখানেক। এক মাসের একটু বেশি সময়ে সে সংখ্যা বেড়ে এখন ২৬ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে ২৩ হাজারের বেশিই অভিবাসী শ্রমিক। অর্থাৎ দেশটিতে মোট আক্রান্তের ৮৮ শতাংশই শ্রমিক। যদিও দেশটিতে মারা গেছেন মাত্র ২১ জন। শুক্রবার সিএনএন জানায়, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ এবং ভারতের মতো দেশের এসব নাগরিক ভিড়ে ঠাসা ডরমেটরি থেকে সংক্রমিত হয়েছেন।

সিঙ্গাপুরের কর্মীবাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ অর্থাৎ প্রায় ১৪ লাখ অভিবাসী শ্রমিক শহরে বাস করেন। তাদের বেশিরভাগই নির্মাণ খাত, সাধারণ শ্রমিক এবং গৃহকর্মী হিসেবে কাজে নিযুক্ত। প্রায় তিন লাখ শ্রমিক দেশটির ৪৩টি ডরমেটরিতে বাস করেন বলে জানিয়েছেন জনশক্তিমন্ত্রী জোসেফাইন তেও। ডরমেটরিগুলোতে অধিকহারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ার পেছনে বিশেষজ্ঞরা কয়েকটি কারণ দায়ী করেছেন।

এর মধ্যে অন্যতম হল অল্প জায়গায় বেশি লোকের বসবাস। ডরমেটরির প্রতিটি কক্ষে প্রায় ১০ থেকে ২০ জন বাসিন্দা থাকেন। তারা টয়লেট এবং গোসলখানা শেয়ার করেন। তারা সাধারণ জায়গায় খাওয়া-দাওয়া সারেন এবং একে অপর থেকে ফুটখানেক দূরত্ব বজায় রেখে ঘুমান। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব। তাই রুমের একজন করোনায় আক্রান্ত হলে অন্যদের মাঝে খুব দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া বর্তমানে রুমে অবস্থান করতে হলেও অনেকেই সামাজিক দূরত্ব মানছে না।

তারা দলবদ্ধভাবে আড্ডা দিচ্ছে, তাস খেলছে যা ইতোমধ্যে আমরা ফেসবুক ভিডিওতে দেখেছি। এপ্রিল মাসে সিঙ্গাপুরে দৈনিক এক হাজার করে নতুন আক্রান্ত হতে শুরু করে। কর্তৃপক্ষ সংক্রমণ রুখতে ডরমেটরিগুলো লকডাউন এবং সংক্রামিত বাসিন্দাদের স্থানান্তরিত করে। সিঙ্গাপুরে এখনও কমপক্ষে ২৩ হাজার ৭৫৮ জন ডরমেটরির বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। দেশটির বাকি অংশ যেখানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার প্রস্তুতি নিচ্ছে, সেখানে অভিবাসী শ্রমিকরা ১ জুন পর্যন্ত লকডাউনে থাকবেন। প্রায় ৭১৯.৯ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের মোট জনসংখ্যা প্রায় ৫৭ লাখ।

এর মধ্যে ৪৭ লাখ সিঙ্গাপুরিয়ান, স্থায়ী বাসিন্দা ও অন্যান্য পাশ হোল্ডার। ৩ লাখ ২৩ হাজার ওয়ার্ক পাশ হোল্ডার শ্রমিক ডরমেটরিতে থাকেন এবং ৬ লাখ ৬৪ হাজার ওয়ার্ক পাশ হোল্ডার, যারা ডরমেটরির বাইরে থাকেন। ২৩ জানুয়ারি সিঙ্গাপুরে করোনা আক্রান্ত প্রথম রোগী ধরা পড়ে। তারা সবাই চীন থেকে সিঙ্গাপুরে ফিরেছিলেন। ৯ ফেব্রুয়ারি প্রথম কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ডরমেটরিতে বসবাসকারী ৩ লাখ ২৩ হাজার অভিবাসী কর্মীদের মধ্যে ২৩ হাজার ৭৫৮ জনই করোনা পজিটিভ। অর্থাৎ ৫.৩ শতাংশই করোনায় আক্রান্ত। ৬ লাখ ৬৪ হাজার ওয়ার্ক পাশ হোল্ডার, যারা ডরমেটরির বাইরে থাকেন তাদের মধ্যে ৫৭৭ জন করোনাভাইরাসে পজিটিভ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 1 hour আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 22 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক