হোম
ঢাকা

সাভার ভাকুর্তা ইউনিয়নে নৌকার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২১ ১০:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টার ঢাকা সাভার থেকেঃ আসন্ন৫ই জানুয়ারি সাভার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাকুর্তা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোঃ লিয়াকত হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে ভাকুর্তার শ্যামলাসী কলাতিয়া পাড়া বি কে টি স্কুল মাঠে জনসভা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উপস্থিত নেতাকর্মী ও সকল স্তরের মানুষের নিকট নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। মঞ্জুরুল আলম রাজীব জানান, নৌকা মার্কা বিজয়ী হলে এই ইউনিয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দ আনতে প্রতিমন্ত্রী, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর কাছেও যেতে পারবেন নৌকার বিজয়ী চেয়ারম্যান। কিন্তু যদি অন্য কোনো মার্কা জিতে তাহলে তারা কার কাছে যাবে? এবিষয়টি আপনাদেরকে ভাবতে হবে। উপজেলা চেয়ারম্যান রাজীব আরও জানান, এই ভাকুর্তার রাস্তাঘাটের বেহাল দশার জন্য ‘ওয়াসা’ দায়ী অনেকাংশে। আমাদের এমপি মহোদয় এই রাস্তাটি করে দিয়েছিলেন, পরে বিভিন্ন সময় ওয়াসার খোড়াখুড়ি করার কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছিলো। আমি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর এই রাস্তায় বরাদ্দ দিয়ে কাজ শুরু করি। কিছু কাজ বাকি থাকলেও অধিকাংশ কাজ শেষ হয়েছে। এই প্রায় তিন বছর সময়সীমায় ভাকুর্তায় সাভার উপজেলার ভিতরে সবচেয়ে বেশী বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

রাজীব বলেন, এর মধ্যে মোট রাস্তা ৩০টা, ইতোমধ্যে কমপ্লিট হয়েছে ৯টা। চলমান আছে ১১টি এবং প্রস্তাবিত রয়েছে ৪০টি। এছাড়াও ভাকুর্তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভবন দিয়েছি। যেমন ফিরিঙ্গিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭১ লক্ষ ৮১ হাজার ২৮৫ টাকার ভবন নির্মাণ করেছি। মিশুরিখোলায় ৬৬ লাখ ৬৩ হাজার টাকার ভবন তৈরী করেছি। ভাকুর্তা কলেজ ভবন সম্পন্ন হয়েছে। গভীর নলকূপ তৈরী করেছি ১৮৩ টি।

এজন্য এই ইউনিতনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা নৌকা মারতকার প্রার্থীকে আগামী ৫ তারিখে ভোট দিয়ে বিজয়ী করবেন এই আশা করছি এবং করজোড়ে আপনাদেরকে অনুরোধ করছি। অনুষ্ঠানে আরও ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ সহ অন্যান্যরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 8 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 14 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক