রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
দীর্ঘ ১৩ বছর বেশি সময় পর মুক্ত পরিবেশে ভোটের মাঠে নামতে পেরে খুশি সাভার দলিল লেখক কল্যাণ সমিতির প্রার্থী ও সমর্থকেরা। ভোটারদের মধ্যেও এখন দারুণ প্রাণচাঞ্চল্য। আগামী কাল মঙ্গলবার ১৯ মে নির্বাচনের শেষ মুহূর্তে সমিতির সদস্যদের মাঝে বইছে উৎসবের আমেজ।প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন ।
নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. আকতার হোসেন বেপারী, মো. এরফান উদ্দিন খান রিপন ও মো. আফছার উদ্দিন। সহসভাপতি পদে মোহাম্মদ আমিনুর রহমান, মো. হাবিবুর রহমান বাদল, শেখ মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক পদে মো. মজিবুর রহমান, আবুল বাসার চৌধুরী তুহিন, মোহাম্মদ মেহেদী হাসান, সহসাধারণ সম্পাদক পদে সরকার মো. আশরাফুল মোমেনিন লেলিন, নূর মোহাম্মদ ও আশাধন সরকার, সাংগঠনিক সম্পাদক পদে হাজী মো. মাসুদ রানা, মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ পদে আবু জাফর আহমেদ, মো. কবীর হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, শেখ মাহবুব হাসান রকি, প্রচার সম্পাদক পদে সৌরভ দাস জয়, মোস্তফা কামাল ধর্ম সম্পাদক পদে মো. আবদুল রহিম, হাজী মো. তমিজ উদ্দিন, কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলীম, মো. আবুল কালাম আজাদ, সুকুমার সাহা কমল, রাশেদুল কবীর নিশু প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে, নির্বাচন ঘিরে সাভার সাব-রেজিস্ট্রি অফিসের আশে পাশে দলিল লেখক ও ভোটারদের মাঝে বইছে উৎসবের আমেজ। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ভোটারদের কদর ততোই বাড়ছে।