হোম
দুর্ঘটনা

সাভারে ভোর রাতে মহাসড়ক থেকে তেলভর্তি ট্রাক লুট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারে মহাসড়ক থেকে প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেলভর্তি  একটি ট্রাক লুট করেছে ডাকাতরা। এঘটনায় বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

বুধবার (০৯ অক্টোবর) ভোরে রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের মাইক্রোবাসে করে ট্রাকের চালক ও সহযোগীকে ধামরাইয়ে ফেলে যায় ডাকতরা।

লুট হওয়া ট্রাকের চালক সেলিম মিয়া  বলেন,গতকাল রাতে ডেমরা থেকে সয়াবিন তেলের ৬০ টি ড্রাম লোড করে সাভারের নামাবাজারের উদ্দেশ্যে রওনা করি। পরে হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌছলে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে ড্রামে কি আছে এবং গন্তব্য জানতে চায়। গন্তব্য ও সয়াবিন তেলের খবর শুনে তিনি আমাদের কাছে যেতে বলেন। আমরা ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হাইয়েস মাইক্রোবাস আমাদের গতিরোধ করে।

এসময় হাইয়েস মাইক্রোবাসটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে প্রথমে আমাকে ও পরে সহযোগীকে (হেলপার) তাদের মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে জোরপূর্বক ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ধামরাই সুতিপাড়া এলাকায় নিয়ে আমাদের সড়কের পাশে ফেলে রেখে চলে যায় ডাকাতরা।বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ বলেন, আমরা সাভার নামা বাজারে তেল, চিনি, আটা ও ময়দার ব্যবসা করে আসছি দীর্ঘ দিন ধরে। ডেমরা এলাকা থেকে টিকে গ্রুপের শবনম সয়াবিন তেলের ৬০ ড্রাম তেলে আমাদের নিজস্ব ট্রাকে লোড করে সাভারে ফেরার সময় লুট করে ডাকাতরা।

তেলসহ ট্রাকটির কোন খোঁজ মিলছে না। থানায় অভিযোগ দায়ের করতে গেলে ট্রাকের চালকের বক্তব্য অসঙ্গতিপূর্ণ মনে করছে পুলিশ। তাই অভিযোগ দায়ের করতে একটু বিলম্ব হচ্ছে। অতীতে এধরণের ঘটনা আমাদের সাথে ঘটেনি।সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ধরনের একটি অভিযোগ এসেছে।আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মালামাল উদ্ধারের কাজ চলছে।বিস্তারিত পরে জানানো হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 41 minutes আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 8 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 22 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক