হোম
ঢাকা

সাভারে খালের মাটি ইটভাটায় বিক্রয়,প্রশাসনের নিরবতায় হুমকিতে কৃষি জমি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মহিবুল আলম রানা ও জিল্লুর রহমান, ঢাকা থেকেঃ সাভারে প্রকাশ্য দিবালোকে সরকারী খালের মাটি কেটে ইটভাটায় বিক্রী করছে একটি অসাধু চক্র। কয়েকটি ভেকু দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট গভীর করে খালের মাটি কেটে নেয়ায় পার্শ্ববর্তী কৃষি জমিগুলো হুমকির মুখে পড়েছে। যে কোন সময় কৃষকরে জমির পার ভেঙ্গে চলে যেতে পারে খালের গভীরে।

এছাড়া মাটি খেকোরা এলাকার প্রভাবশালী হওয়ায় দরিদ্র কৃষকেরা ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলতেও পারছেনা। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসেই খালের মাটি কেটে ইটভাটায় বিক্রী করছে মাটি খেকোরা।
আর মাটি বিক্রী টাকা সময়মতো সহযোগীদের হাতে পৌছে যাওয়ায় বার বার অভিযোগ করা স্বত্ত্বেও মাটি খেকোদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছেনা প্রশাসন।

সরেজমিনে সাভার উপজেলা পরিষদ থেকে তিন কিলোমিটার দুরে সাদাপুর এলাকায় গিয়ে দেখা যায় সরকারী খালের গভীরে কয়েকটি ভেকু দিয়ে মাটি কাটছেন স্থানীয় মাটি ব্যবসায়ী ফরহাদ হোসেন ও ইদ্রিস মোল্লার লোকজন। এসব মাটি ট্রাকে করে নিয়ে ফেলা হচ্ছে পার্শ্ববর্তী কয়েকটি ইটভাটায়। সরকারী খালটি অন্যান্য স্থানে সরু এবং ভরাট হয়ে গেলেও ওই স্থানে অনেক চওড়া এবং প্রায় ৩০-৪০ ফুট গভীর করে মাটি কাটছেন এসব অসাধু মাটি ব্যবসায়ীরা।

এভাবে প্রকাশ্যে সরকারী খালের মাটি কেটে দেদারছে ইটভাটায় বিক্রী করার ফলে পার্শ্ববর্তী কৃষি জমির মালিকরা বিপাকে পড়েছেন। বার বার এসব বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও পরিচালনা হয়নি কোন অভিযান। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ফরহাদ ও ইদ্রিস মোল্লা গেন্ডা এলাকার প্রভাবশালী ব্যক্তি। তাদের নিজেদেরও রয়েছে ইটের ভাটা। এজন্য তারা প্রতিবছরই এই খালের মাটি কেটে ভাটায় ব্যবহারের পাশাপাশি অন্যদের কাছে বিক্রী করে মোটা অঙ্কোর টাকা হাতিয়ে নেয়।

তুলনামূলকভাবে অনেক বেশী গভীর করে খালের মাটি কেটে নেয়ায় যে কোন সময় আমাদের কৃষি জমি ভেঙ্গে খালের ভিতরে চলে যেতে পারে। এ বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও মাটি খেকো ফরহাদ ও ইদ্রিস লোল্লা সরকার দলীয় লোকজনের ছত্রছায়ায় থেকে প্রশানকে ম্যানেজ করে পার পেয়ে যায়। পরে উল্টো আমাদের উপর দোষ চাপিয়ে আরও বেশী গর্ত করে খালের মাটি কেটে বিক্রী করে তারা।

জানতে চাইলে অভিযুক্ত ফরহাদ হোসেন বলেন, আমি কোন খালের মাটি কাটিনা। নিজের ইটভাটার জন্য জমি কিনে সেখান থেকে মাটি সংগ্রহ করি। এবার যেখান থেকে মাটি কাটছি তার পাশেই একটি খাল আছে শুনেছি। আপনি দুই একদিন পরে এসে আমার সাথে দেখা কইরেন। তবে সরকারী খালের মাটি কেটে ইটভাই বিক্রীর বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে জানকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমানের মুঠোফোনে একাধিকরবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাসেস দিয়ে জানতে চেয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 32 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক