হোম
আইন-বিচার

সাভারে কোটি টাকা নিয়ে অবৈধ সংযোগ দেয় ভুয়া ঠিকাদার ইমন,নিরব  তিতাস কৃর্তপক্ষ ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে তিতাস গ্যাসের ঠিকাদার পরিচয়ে অবৈধ সংযোগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইমন হোসেন মিজানের বিরুদ্ধে। এছাড়া তিতাস কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে যেসব সংযোগ বিচ্ছিন্ন করে থাকে সেসব সংযোগও মুহুর্তের মধ্যে পুনরায় দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাভারের পৌর এলাকার মজিদপুর, ইমান্দিপুর, চাপাইন, ডগরমোড়া ও রাজাশন সহ বেশ কয়েকটি এলাকায় তিতাস গ্যাসের ঠিকাদার পরিচয়ে প্রায় শতাধিক বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন ইমন হোসেন মিজান।

কয়েকজন বাসা বাড়ির মালিক বলেন, ইমন হোসেন মিজান তিতাস গ্যাসের ঠিকাদার পরিচয় দিয়ে বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে প্রতিটি বাড়ি থেকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অংকে তিন লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। পরে তাদের অবৈধ সংযোগ দিয়ে পরবর্তীতে লাইনটি বৈধ করে দেয়ার আশ্বাস দেন তিনি। মজিদপুরের স্থানীয় এক বাসিন্দার বলেন, ইমন হোসেন মিজান তিতাস গ্যাসের ঠিকাদার পরিচয় দিয়ে প্রায় ৫ শো ফিট ১ ইঞ্চি পাইপ দিয়ে লাইন টেনে একজন প্রবাসীর ৬ তলা ভবন সহ বেশ কয়েকটি বহুতল ভবনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেন।

এসময় স্থানীয়রা আরো বলেন, এই লাইনের পাইপ গুলি নিম্নমানের হওয়ার কারনে এবং অদক্ষ জনবল দিয়ে কাজ করানোর কারণে পাইপের বিভিন্ন অংশে লিকেজ দেখা দিয়েছে। ফলে যেকোন মুহূর্তে এসব লিকেজ থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা। মজিদপুর এলাকার ছয়তলা ভবনের মালিক মোহাম্মদ জাফর বলেন, মোঃ রিপন ও ইমন হোসেন মিজান, মোটা অংকের টাকা নিয়ে বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে অবৈধ সংযোগ দেন তাকে। খোঁজ নিয়ে জানা গেছে এছাড়াও গ্যাস অফিসের চলমান বকেয়া বিল আদায়ে বিশেষ অভিযানকে পুঁজি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন ইমন হোসেন মিজান।

পৌর এলাকার ডগরমোড়া ও স্মরণিকা মহল্লায় বকেয়া বিল আদায়ে বিশেষ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এসময় অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা ব্যবহারকরা সহ বিল বকেয়া থাকার কারণে প্রায় শতাধিক বৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাস গ্যাসের নিয়মিত বকেয়া বিল আদায় বিশেষ এ অভিযান কে কাজে লাগিয়ে ইমন হোসেন মিজান তার পরের দিন ২৭ ই নভেম্বর ২০২১ বুধবার বেশ কয়েকটি বৈধ গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে অবৈধভাবে নতুন রাইজার দিয়ে সংযোগ চালু করে দেন তিনি।

স্মরণিকা মহল্লার চারতলা ভবনের মালিক পিন্টু হোসেন বলেন, তিতাস গ্যাসের বকেয়া বিল আদায় বিশেষ অভিযানে তার বাড়িতে অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা থাকার কারণে তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর পরের দিন ইমন হোসেন মিজান ঠিকাদার পরিচয়ে মোটা অংকের টাকা নিয়ে পুনরায় নতুন রাইজার দিয়ে তার সংযোগ প্রদান করেন বলে জানান তিনি।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, ইমন হোসেন মিজান নামে কোন ঠিকাদার আমাদের এখানে নাই। তবে আমি এর আগেও অনেকবার শুনেছি ইমন হোসেন মিজান ঠিকাদার পরিচয় দিয়ে বিভিন্ন মহল্লায় অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য করছে। আমরা এসব অবৈধ সংযোগ প্রদানকারী ভুয়া ঠিকাদারদের কে চিহ্নিত করছি, তদন্ত পূর্বক অবশ্যই তাদের নামে মামলা করা হবে বলেও জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 days আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক