হোম
আইন-বিচার

সাভারে অসামাজিক কার্যকলাপের দায়ে বাণিজ্য মেলা বন্ধ করে দিল প্রশাসন।

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সাভারের গেন্ডা এলাকার ইমুর বালুর মাঠে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে চলছিল বাণিজ্য মেলার নামে জুয়া ও অসামাজিক কার্যকলাপ। মধ্য রাতে উচ্চস্বরে বক্সে গান বাজিয়ে মেলায় চলে বিনোদন। বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া আশপাশের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।

কয়েকদিন আগেই মেলাটি স্থানীয় প্রশাসন বন্ধ করে দিলে পুনরায় আংশিক নাম পরিবর্তন করে মেলাটি চালু করায় স্থানীয়দের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ইমু সাহেবের বালুর মাঠে মাসব্যাপী অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলার শর্ত ভঙ্গের অভিযোগে ১০ নভেম্বর স্থানীয় প্রশাসন মেলার অনুমতিপত্র বাতিল পূর্বক মেলা বন্ধের নির্দেশ প্রদান করেন। তখন অর্গানিক খাদ্য পণ্যের নামে মেলায় চলত জুয়া ও অসামাজিক কার্যকলাপ।

খবর নিয়ে দেখা গেছে, কোন অনুমতি ছাড়াই আংশিক নাম পরিবর্তন করে পুনরায় মেলার কার্যক্রম শুরু হয়েছে। নাম দেওয়া হয়েছে লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা। সুলতান নামে এক ব্যক্তি এনসিপি’র স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মেলাটি পরিচালনা করছেন।

মেলায় কয়েকটি চটপটি ফুচকার দোকান কিছু কাপড়ের দোকান আর এমনি কিছু স্টল রয়েছে তবে অর্গানিক খাদ্যপণ্যের কোনো স্টল চোখে পড়েনি। এছাড়া অসামাজিক কার্যকলাপের জন্য ভূতের ঘর নামে একটি ঘর রয়েছে। রয়েছে জুয়া খেলার সরঞ্জাম। রাত হলেই চলে জুয়া আসর।

এর আগে, মেলাটি শুরু হলেও নিয়মবহির্ভূত ও অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে এক সপ্তাহের মাথায় মেলা বন্ধ করে দেয় প্রশাসন। এতে মাসব্যাপী মেলা চলার কথা থাকলেও তা বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, বন্ধ হওয়ার পরও আয়োজক কমিটির সদস্যরা অবৈধভাবে মেলাটি পুনরায় চালু করেন।মেলার দায়িত্বে থাকা ইউসুফ মোল্লা দাবি করেন স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করেই মেলা চালানো হচ্ছে।

এদিকে বছরের শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে। অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আশঙ্কা মেলার উচ্চ শব্দের বক্স ব্যবহার, ভিড়, যানজট ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। তারা অবিলম্বে আবাসিক এলাকায় মেলার নামে জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান।

এ প্রসঙ্গে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি শুনেছি ওখানে একটা মেলা চলতেছে। অবৈধ কোন মেলা এখানে চলবে না। আজকেই (মঙ্গলবার) আমি ব্যবস্থা নিচ্ছি।

মেলার আয়োজক সুলতান বলেন, স্থানীয় এনসিপির নেতারা দায়িত্ব নিয়ে মেলা চালাচ্ছে। মেলায় জুয়া খেলার কথা স্বীকার করে বলেন, কোন অসামাজিক কাজ হয় না। মেলার কোন অনুমোদন আছে কিনা সে বিষয়েও তিনি অবগত নন।

তবে অবৈধ মেলার বিষয়ে জানতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞার মুঠোফোনে একাধিকবার ফোন করল তিনি রিসিভ করেননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 5 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 12 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 12 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 12 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক