হোম
ঢাকা

সাভারের রানা প্লাজা ট্রাজেডির ৯ বছর পূর্তি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২২ ২:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধানঃ সাভারের রানা প্লাজা ধসে প্রাণ গেছে ১ হাজারের বেশি শ্রমিকের, মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আরও অনেককেই। বিশ্বব্যাপী আলোচিত ওই ট্রাজেডির ৯ বছর পূর্তি হয়েছে আজ। দিবসটি উপলক্ষে নিহত সহকর্মী-স্বজনদের স্মরণ করতে রানা প্লাজার অস্থায়ী বেদীর সামনে এসেছেন অনেকেই। তারা বলছেন, কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যুর মিছিল আজও থামেনি। জীবিকার জন্য আর একটি মৃত্যুও যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তার নিশ্চয়তাসহ রানা প্লাজার মালিক সোহেল রানার মৃত্যুদণ্ডের দাবিও জানিয়েছে বিভিন্ন সংগঠনসহ নিহত আহত শ্রমিকের স্বজনেরা।

সাভারের রানা প্লাজা ট্রাজেডির।

সাভারের রানা প্লাজা ট্রাজেডির।

রবিবার (২৪ এপ্রিল) সকালে রানা প্লাজার অস্থায়ী বেদীতে নিহত শ্রমিকদের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন নিহত শ্রমিকের আত্মীয় আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা। রানা প্লাজার অস্থায়ী বেদীতে শ্রদ্ধা জানাতে আসা সংগঠনগুলোর মধ্যে আছে. সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, শ্রমিক নিরাপত্তা ফোরাম, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও আহত নিহত শ্রমিকসহ আত্মীয়-স্বজনরা ।

 

শ্রদ্ধা জানানোর আগে বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এখনও ঘটছে। শ্রমিক হতাহতের ঘটনাও বেড়েই চলেছে। অক্ষম ও অসহায় হচ্ছে শত শত শ্রমিকের হাত। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের স্থায়ী পুনর্বাসন, আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও মানসিক ট্রমা থেকে মুক্ত করার জন্য পর্যাপ্ত সহযোগিতা করা প্রয়োজন এবং অনেক ক্ষেত্রেই প্রকৃত ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবার ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ পাননি।

তারা দাবি করেন, শ্রমজীবী মানুষের জীবন ও কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয়ে কারখানা মালিক ও শ্রমিক নিয়োগকারীদের অবস্থা অবহেলা-উদাসীনতা ও আইন অমান্য করার প্রবণতা রয়েছে। সেই সঙ্গে সরকারের নিয়মিত পরিদর্শন ও আইন বাস্তবায়নে দৃঢ়তার অভাব এবং শ্রম আইনে নামমাত্র ক্ষতিপূরণের বিধান নিরূপণ নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে আছে।

রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে বেকারত্বের হার ৫৩ শতাংশ। শারীরিক অক্ষমতার কারণে এদের মধ্যে ৬৭ শতাংশ কর্মক্ষমতা হারিয়েছেন। মানসিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন ১০ শতাংশ। অবশিষ্ট ৪৭ শতাংশ বিভিন্ন ধরনের কর্মসংস্থানে নিযুক্ত রয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে ঘন ঘন কাজ পরিবর্তন করার প্রবণতা দেখা গেছে। রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছরে বেঁচে যাওয়া ২০০ শ্রমিকের ওপর জরিপ চালিয়েছে একশনএইড বাংলাদেশ। এই জরিপে উঠে এসেছে এসব তথ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রানা প্লাজা ট্রাজেডির পর মহামান্য হাইকোর্ট এর নির্দেশে গঠিত কমিটি ক্ষতিপূরণের পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা করলেও সেই সুপারিশ আজও বাস্তবায়িত হয়নি বলে জানান বক্তারা। তারা বলেন, কর্মস্থলের নিরাপত্তা বিধানে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়নি আজও। ৯ বছর অতিক্রান্ত হলেও রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা ও বিল্ডিং কোড সংক্রান্ত আইন ভঙ্গের মামলার আজও নিষ্পত্তি হয়নি। এসময় সংগঠনের নেতাকর্মীরা সোহেল রানার মৃত্যুদণ্ড চেয়ে স্লোগান দেন। মানববন্ধন শেষে শ্রমিক সংগঠনগুলো সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 4 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 10 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 24 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক