admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টারঃ সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইরা ও মুশরীখোলা এলাকায় দুইটি নির্মাণাধীন রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি)দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এ রাস্তা দুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। উপজেলার উন্নয়ন তহবিল এর অর্থায়নে এ রাস্তা দুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।
রাস্তার কাজের ব্যায় ধরা হয়েছে ৭৫ লক্ষ টাকা। দীঘদিন পরে হলেও রাস্তা দুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে জনগণের দুর্ভোগ কমে আসবে বলে এলাকাবাসী জানান। রাস্তা দুটির নির্মাণ কাজের সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।