হোম
ঢাকা

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।

রফিকুল ইসলাম জিলু ব্যুরো প্রধান ঢাকা  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ৬ হত্যার আলোচিত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট, তিনি ‘সাইকো সম্রাট’ ও সবুজ শেখ নামেও পরিচিত ছিলেন, কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথাি অনুভব করলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন। তিনি জানান, অসুস্থ হয়ে পড়ার পরই দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সম্রাটের মৃত্যুর খবরে তার একাধিক ভুক্তভোগীর পরিবার স্বস্তি প্রকাশ করেছে বলেও জানা গেছে।প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জানুয়ারি সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় আসে এই সিরিয়াল কিলারের ভয়াবহ অপরাধের ইতিহাস। ওই ঘটনায় পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়, এর আগে একই ভবন ও আশপাশ এলাকা থেকে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সম্রাট নিজেই একাধিক মরদেহ কাঁধে করে বহন করছে—যা তদন্তে ভয়াবহ চিত্র প্রকাশ করে। পরবর্তী সময়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তদন্তে জানা যায়, তার আসল নাম সবুজ শেখ এবং তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মোছামান্দা গ্রামের বাসিন্দা।পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সাভারে প্রথম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার অপরাধজীবনের সূচনা হয়। পরবর্তীতে একাধিক হত্যা ও মাদক মামলায় তার নাম উঠে আসে।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের মধ্যে বৃদ্ধা আসমা বেগমসহ একাধিক ব্যক্তি হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। ধারাবাহিক এসব অপরাধের কারণে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এই ঘটনার বিষয়ে পুলিশ জানায়, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তার মৃত্যুর মাধ্যমে একাধিক নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আলোচিত এই অপরাধীর অধ্যায় শেষ হলো বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 16 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 17 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক