মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
বগুড়া সারিয়াকান্দী উপজেলার বাসিন্দা প্রতারণা মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন, মামলা নং-২১৭৩/২৫ ধারা-৪০৬/৪২০/১০৯ সংক্রান্তে মেহেদী হাসান, বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত-২ বগুড়ায় জামিন নেওয়ার জন্য আদালতে উপস্থিত হন। আজ সোমবার দুপুরে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে, জেল কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কারণ হিসেবে জানানো হয়-২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে অসুস্থতার কথা বলে ছুটিতে থাকলেও তিনি বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনে তার স্ত্রীর নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী কৌশল নির্ধারণেও সক্রিয় ছিলেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন উইং তদন্ত শুরু করলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার না করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
সাবেক এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে প্রতারণা মামলায় গ্রেফতার ও আদালতের নির্দেশে কারাগারে প্রেরণকে তার বিতর্কিত কর্মকাণ্ডের ধারাবাহিকতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মামলার তদন্ত ও পরবর্তী বিচারিক প্রক্রিয়া চলছে।