হোম
আইন-বিচার

সান্তাহার সাইলো সুপারের বিরুদ্ধে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সাইলো সুপার (ভারপ্রাপ্ত) শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় সাইলোর মুল ফটকের সামনে কর্মবিরতি পালন করেন সেখানে কর্মরত ভুক্তভোগী অর্ধশত ক্যাজুয়াল কর্মচারীবৃন্দরা। কর্মবিরতি চলাকালে সাইলো সুপারের নির্দেশে মুল ফটক বন্ধ করে দেওয়া হয়, যেন শ্রমিকরা ভিতরে প্রবেশ করতে না পারে।

এতে করে শ্রমিকরা উত্তেজিত হয়ে গনমাধ্যমকর্মীদের কাছে তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করে। এরপর তারা সাইলো সুপারের কাছে তাদের দাবীগুলো জানানোর জন্য বিকল্প গেট দিয়ে প্রবেশ করে। কিন্তু সাইলো সুপার তাদের সাথে কোন না বলে এক পয়ার্য়ে তার সহ-কর্মীদের সহয়তায় ঘরের দরজা বন্ধ করে দেয়। কিন্তু কর্মরত শ্রমিকরা তার সাথে কথা বলার জন্য অনুরোধ করলেও তিনি কোন সাড়া দেন না।

এতে করে শ্রমিকরা উত্তেজিত হয়ে শন্তিপূর্নভাবে সাইলো সুপারকে অবরুদ্ধ করে রাখেন।
এর আগে কর্মবিরতিকালে বিভিন্ন দূর্ণীতি, অনিয়ম, ঘুম বানিজ্য তুলে ধরে বক্তব্য রাখেন, ক্যাজুয়াল কর্মচারীদের মধ্যে খোরশেদ আলম, রবিউল ইসলাম, সুমন হোসেন, এনামুল হক, সাগর হোসেন, নাজমুল হক, বাবুসহ অনেকে। তারা বলেন সাইলো সুপার বিভিন্ন দূর্ণীতি, নিয়োগ ও ঘুষ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত।

তিনি একক ক্ষমতা বলে ঠিকাদার প্রতিষ্ঠান তমিজউদ্দিন এ্যান্ড বার্দাসকে কাজ পাইয়ে দেওয়ার জন্য বিমানের টিকিট সহ আট লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু তাকে কাজ না দিয়ে আরও অতিরিক্ত টাকার বিনিময়ে জয় কনষ্ট্রাকশনকে কাজ পাইয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে তমিজউদ্দিন এ্যান্ড বার্দাস তদন্ত কমিটির নিকট অভিযোগ দায়ের করেন। তারা আরও বলেন, মাষ্টার রোলের নিয়ম অনুয়ায়ী আমাদের মজুরি দেওয়া কথা ২২৪ টাকা কিন্তু সাইলো হ্যান্ডেলিং ঠিকাদার না থাকায় প্রতি হাজিরায় সাইলো সুপার ৪৯ টাকা করে কেটে নিয়ে মাষ্টার রোলের শ্রমিকদের ১৭৫ টাকা মজুরি দিচ্ছে যা দুর্নীতির একটা ভয়াল চিএ। অথচ দ্রব্যমুল্য উর্ধ্বগতির এই দিনে একজন শ্রমিকের নূন্যতম মজুরি হওয়া উচিত ৪০০/৫০০ টাকা। আমরা আমাদের করুন অবস্থার কথা সাইলো সুপারকে জানাতে গেলে তিনি কোন কথা না শুনে উল্টো চাকুরি থেকে বের করাসহ মামলার হুমকি প্রদান করেন। আমরা এই দুর্নীতিবাজ সাইলো সুপারের সুষ্ঠ তদন্ত পূর্বক তাকে দ্রত বিচারের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।

সেই সাথে আমাদের ন্যায়্য মজুরি থেকে কেটে নেওয়া পাওয়া বকেয়াসহ সমস্ত মজুরি টাকা ফেরত দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোরালো দাবী জানাচ্ছি। উল্লেখ্য,বর্তমান সাইলো সুপার (ভারপ্রাপ্ত) শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সাইলোতে রক্ষন প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময় কর্তব্য অবহেলা ও দুর্ণীতির দায়ে একবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাইলোতে সরকারি বেতনভূক্ত এক কর্মচারি ক্ষোভের সহিত জানালেন, আমার ৩০ বছরের চাকরি জীবনে এরকম কর্মকর্তা পাইনি। তিনি খুব আত্মঅহংকার নিয়ে থাকেন। কোনো কর্মচারিকে কিছু মনে করেন না তিনি। আর যারা মাস্টার রোলে চাকরি করছেন, তাদের কথা বাদই দিলাম।

খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাড়ির উপ- পরিদশক বকুল হোসেন ও মেহেদী হাসান ঘটনাস্থলে যান। এ বিষয়টি জানতে চাইলে বকুল হোসেন বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে শ্রমিকদের কথাগুলোর সত্যতার জানার জন্য গনমাধ্যমকর্মীরা সাইলো সুপারের কাছে গেলে তিনি গনমাধ্যমকর্মীদের সাথে অসৌজন্যমুলক আচরন করে কোন তথ্য না দিয়ে উল্টো মামলার করা হুমকি দেন। তাকে বার বার অনুরোধ করার পরও তিনি উর্ধ্বতন কর্মকর্তার দোহায় দিয়ে বক্তব্য দিবেন না বলে সাফ জানিয়ে দিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 18 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 22 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক