হোম
নির্বাচিত কলাম

সান্তাহার রেলওয়ে হাসপাতালটির বেহাল দশা,চিকিৎসক সংকটে সেবা ব্যহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মে, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বৃটিশ আমলে নির্মিত বগুড়ার সান্তাহার পৌর শহরে স্টেশনের অদুরে অবস্থিত সান্তাহার রেলওয়ে হাসপাতালটির বেহাল দশা। তীব্র জনবল সংকটে ভুগছে হাসপাতালটি। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে কোন চিকিৎসক ও অনান্য পদে প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। একজন ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসাসেবা। প্রাচীন এই হাসপাতালটির অবকাঠামো অউন্নত। হাসপাতালের সামনে কয়েকটি ভাঙাচোড়া অব্যবহত, অপরিস্কার ভবন দাঁড়িয়ে আছে।

জানা গেছে, রেল মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগে একটি সিন্ধান্ত হয়েছে যে, সাধারণ মানুষ আগামী দিন থেকে স্বাস্থ্যসেবা পাবে। সারা দেশেমোট ১০টি রেলওয়ে হাসপাতাল সবার জন্য উন্মুক্ত হবে। এ বিষয়ে রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে মধ্যে স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তি অনুযায়ী অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাাধারণ মানুষ এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পাবে। এতদিন শুধু রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পেতেন। কিছুদিনের মধ্যে এখানকার স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের চিকিৎসাসেবা,দুর্ঘটনা কবলিত স্থানে দ্রæত গিয়ে আহত রোগির সেবা প্রদান,বিভিন্ন হাসপাতালে আহত রোগিদের খোঁজখবর রাখা, রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, হাসপাতালের ভর্তিকৃত রোগীদের পথ্য ও খাদ্য সরবরাহ করা এবং দুর্ঘটনা মোকাবেলার জন্য সর্বক্ষনিকভাবে আ্যম্বুলেন্স গাড়ী প্রস্ত রাখার জন্য রেলওয়ে হাসপাতাল তৈরি করা হয়।

শুধু নেই আর নেই। এমনই পরিবেশ বিরাজ করছে সান্তাহার রেলওয়ে হাসপাতালটিতে। চিকিৎসক নেই, প্রশিক্ষনপ্রাপ্ত নার্স নেই, মেডিকেল টেকনোলজিষ্ট নেই, পরীক্ষাগার নেই, আ্যম্বুলেন্স নেই, উন্নত ওষুধ নেই, ইনডোর সেবা নেই। হাসপাতালটির মঞ্জুরীকৃত ৭৫ জন জনবলের স্থানে আছে কর্মরত মাত্র ২৫জন কর্মকর্তা-কর্মচারী। শুণ্য পদের সংখ্যা ১৯ জন। কাগজে-কলমে ২২ শয্যা মজ্ঞুরী থাকার কথা থাকলে বর্তমানে আছে ১৩ শয্যা। কিন্তু দীর্ঘদিন ধরে ইনডোরে কোন চিকিৎসা সেবা না থাকায় রোগী ভর্তি হয়না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ২ জন সহকারী সার্জন পদের চিকিৎসকের বিপরীতে একজনও কর্মরত নেই। চিকিৎসকের অনুপস্থিতে একজন ফার্মাসিস্ট শুধূ রোগীর বিবরনী শুনে ওষুধ দেয়। ইনডোর সিষ্টার ইনচার্য শুণ্য জন, কম্পিউটার অপারটের পদে ১ জন, ১ জন ড্রেসারার, ১ জন বাবুর্চি ও ১ জন মেডিসিন ক্যায়িয়ার কর্মরত আছেন। পরিচ্ছন্নতা কর্মি আছে ৪৪ জন, যাদের মধ্যে অধিকাংশ জনই সান্তাহার রেলওয়ে জংসন স্টেশনে ডিউটি করে।

হাসপাতালটিতে সেনিটারি ইন্সপেক্টর ও জামাদার পদে নেই কোন জনবল। ২ জন খালসীর স্থলে আছেন ১ জন । সত্তরের দশকে হাসপাতালটিতে একটি উন্নত পরীক্ষনাগার থাকলেও বর্তমানে তা নেই। রেলওয়ের কোন কর্মকর্তা পরিদর্শনেও আসেন না।

হাসপাতালটির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক মোঃ আব্দুস সবুর জানান, কোন চিকিৎসক না থাকায় ১ জন ফার্মাসিস্ট দিয়ে আউটডোর চালু রাখা হয়েছে। হরিজন সম্পাদায়ের লোকবলসহ দিনে ৩০/৪০ জন রোগীর চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ সরবরাহ করা হয়।

এ ব্যাপারে পাকশি রেলওয়ে বিভাগীয় মেডিকেল অফিসার ( ডিএমও) আনিসুল হক জনবল সংকটের কথা স্বীকার করে জানান, সান্তাহার রেলওয়ে হাসপাতালটির জন্য প্রয়োজনীয় চিকিৎসক, অনান্য জনবল নিয়োগসহ নানা প্রকার অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সারাদেশে সুষম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। এ কারণে সান্তাহার রেলওয়ে হাসপাতালসহ মোট ১০টি রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সাথে যুক্ত করে উন্নত চিকিৎসাসেবা উন্মুক্ত করার পদক্ষেপ নিয়েছে সরকার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »