হোম
রংপুর

সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিনের জটিলতা ও সমালোচনার পর অবশেষে অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাংবাদিকদের জন্য কার্ড ইস্যুর নতুন এই প্রক্রিয়ার বিস্তারিত খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা করেছেন। তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন। এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে ইসি। তবে শুরু থেকেই এই পদ্ধতিকে ইউজার ফ্রেন্ডলি নয় বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

আবেদন প্রক্রিয়ার জটিলতা, কারিগরি সমস্যায় ভোগান্তি ও সময়ক্ষেপণের কারণে তীব্র অসন্তোষ তৈরি হয় মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে। এই প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কার্যকর অগ্রগতি না হওয়ায় সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়।

সাংবাদিক নেতাদের ওই আলটিমেটামের পরই অনলাইন কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে মাঠে কাজ করা সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন কাভারেজে পেশাগত দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 47 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 21 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 22 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক