হোম
নির্বাচিত কলাম

সম্পাদকীয়ঃ ভারত-ভুটান সম্পর্ক কোন পথে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

সম্পাদকীয়ঃ ভারত, ভুটান ও চীনের সীমানা যেখানে মিশেছে, সেই ডোকলাম উপত্যকায় অব্যাহত সামরিক উত্তেজনার মধ্যেই দিল্লি ও থিম্পুর কর্তৃপক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কোনদিকে গড়াচ্ছে – তা নিয়ে ভারতের মধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত ও ভুটানের ‘বিশেষ সম্পর্ক’ প্রায় ৭০ বছরের পুরনো, কিন্তু সেই সম্পর্কে চীনের ছায়া পড়ছে বলে সম্প্রতি ভারতেই অনেক পর্যবেক্ষক ও বিশ্লেষক মনে করছেন।

চীনের সঙ্গে ভুটানের কোনও কূটনৈতিক সংযোগ না-থাকলেও ইদানীং বেজিং-এর কর্তৃপক্ষ যে নানাভাবে থিম্পুর সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে, সেই ইঙ্গিতও স্পষ্ট। এই পটভূমিতে হিমালয়ের পার্বত্য দেশ ভুটানকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছে ভারতেও। চীন-ভারত সামরিক সংঘাতকে কেন্দ্র করে গত মাসে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যখন পার্লামেন্টে বিবৃতি দেন, তখন বিরোধীদের সমালোচনা ছিল বর্তমান সরকারের আমলে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে। জবাবে তিনি যে দুই প্রতিবেশীর সঙ্গে ভারতের বন্ধুত্বের দৃষ্টান্ত দেন, তার একটি ছিল বাংলাদেশ আর অপরটি ভুটান।

ভুটানকে ভারতের প্রিয়তম বন্ধু বলে বর্ণনা করেন তিনি। তিন বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রথম বিদেশ সফরে যে এই ভুটানেই গিয়েছিলেন, সে কথাও মনে করিয়ে দেন। দু’দেশের মধ্যেকার ‘ফ্রেন্ডশিপ ট্রিটি’ অনুযায়ী ভুটানের প্রতিরক্ষা, বিদেশনীতি ও বাণিজ্যে ভারতের প্রভাব দ্বিপাক্ষিকভাবেই স্বীকৃত। এবং এই মুহূর্তে ডোকলাম উপত্যকায় যে ভারতীয় সেনারা চীনা ফৌজের বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে, তারাও দাঁড়িয়ে আছে ভুটানের মাটিতেই।কিন্তু তা সত্ত্বেও ভারতের বর্তমান সরকার ভুটানের সঙ্গে ঐতিহাসিক মৈত্রীর সম্পর্ককে দুর্বল করে ফেলেছে বলেই মনে করেন সিনিয়র কংগ্রেস নেতা, সাবেক এমপি ও কূটনীতিক মণিশঙ্কর আইয়ার।

বিবিসি বাংলাকে মি. আইয়ার বলছিলেন, একটি প্রাণোচ্ছল গণতন্ত্র হিসেবে ভুটানের বিবর্তন হয়েছে খুব দ্রুত। ফলে তাকে আর আগের মতো শুধু একটি রাজতন্ত্র-শাসিত দেশ হিসেবে দেখলে চলবে না, সেখানেও যে বিবিধ রাজনৈতিক মতামত জন্ম নিচ্ছে সেটাকেও স্বীকৃতি দিতে হবে। বন্ধু হিসেবে ভুটান যাতে দূরে সরে না-যায় সে জন্য আমাদের কূটনীতিকে হতে হবে বহুমাত্রিক। আর আমাদের ইচ্ছা-অনিচ্ছাকে চাপিয়ে দেওয়া চলবে না মোটেই, কারণ ভুটানেও অনেকেই সেটা পছন্দ করেনতবে শেষ পর্যন্ত পছন্দটা যদি হয় চীন আর ভারতের মধ্যে, তাহলে ভুটানের রায় ভারতের দিকেই ঝুঁকবে বলে মনে করেন মণিশঙ্কর আইয়ার।
তিনি বলছেন, “দালাই লামার নির্বাসনের পর থেকেই ভুটানে একটা আশঙ্কা আছে, চীনারা তিব্বতে বৌদ্ধ সংস্কৃতির যে হাল করেছে একই জিনিস তাদের সঙ্গেও করার চেষ্টা করতে পারে।

সে জন্যই উত্তরের চীনের তুলনায় দক্ষিণের ভারতের সঙ্গেই তারা মানসিকভাবে বেশি একাত্ম ও নিরাপদ বোধ করে। কিন্তু এটাও ঠিক, ভুটান আমাদের স্বার্থের প্রতি এতদিন যে সংবেদনশীলতা দেখিয়েছে ভারতকেও তাদের প্রতি তার চেয়েও অনেক বেশি দেখাতে হবে, অভিমত মি. আইয়ারের। ভারত সরকার ভুটানকে শুধু তাদের প্রিয়তম বন্ধু বলেই মনে করে না – স্ট্র্যাটেজিক দৃষ্টিতেও ভুটানের গুরুত্ব যে অপরিসীম স্বীকার করে সেটাও। সত্তর বছরের এই পুরনো বন্ধুকে নিয়ে অন্যদের টানাটানি তারা এখন কীভাবে সামলায় – সেটাই হবে দেখার বিষয়। না।

ভুটানের সঙ্গে ভারতের বন্ধুত্ব নিয়ে যে কোনও প্রশ্ন উঠতে পারে, বছরকয়েক আগেও তা ভাবাই যেত না। কিন্তু এখন যাচ্ছে। আর তার মূলে আছে ভুটানের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চীনের মরিয়া প্রয়াস। ভারতের খ্যাতনামা স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট রাহুল বেদীর কথায়, “আমি মনে করি ডোকলাম সঙ্কট থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস স্পষ্ট হয়ে যাবে, সেটা হল ভুটান কি ভারতের সঙ্গে তাদের পরীক্ষিত সম্পর্কই টিকিয়ে রাখবে, না কি চীনের সঙ্গে আলাদা একটি সম্পর্ক গড়ে তুলবে।

সম্ভবত এই মুহূর্তে ভুটান নিজেও এর উত্তর জানে না। তবে চীন এ ব্যাপারে প্রায় নাছোড়বান্দা, ডোকলাম সঙ্কটের ঠিক আগে ভারতে চীনা রাষ্ট্রদূতের স্ত্রী পর্যন্ত থিম্পু গিয়ে ভুটানের রাজমাতার সঙ্গে দেখা করে এসেছেন, চীনারা গত কুড়ি বছর ধরে দিল্লিতে ভুটানের দূতাবাসে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসছেন, জানাচ্ছেন মি.বেদী।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 17 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 23 hours আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলীর মৃত্যুতে জেলা ও উপজেলা
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে দেওয়াল চাপা পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক